ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঘোড়াঘাটে ধান কর্তন ও সজিনার চারা রোপণের উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী  লালপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০,মোটরসাইকেলে আগুন তানোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন সিলেট বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা দাওকান্দি কলেজ প্রদর্শক হীরার বিরুদ্ধে  মারধর ও অসদাচরণের অভিযোগ আগৈলঝাড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার: দেড় বছরের কারাদণ্ড ভেড়ামারায় রেললাইনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জিয়া খাল খনন এলাকা পরিদর্শন করলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক বাগমারা পুলিশের অভিযানে অপহৃত ৭ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার মূল আসামি ধামকুড়ি গণহত্যা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও মোমবাতি প্রজ্জলন

ঘোড়াঘাটে ধান কর্তন ও সজিনার চারা রোপণের উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী 

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ব্রি-ধান ৮৮ জাতের ধান কর্তন এবং পতিত জমিতে তাল ও সজিনা ডাঁটার চারা রোপণের উদ্বোধন করেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এ.জেড.এম জাহিদ হোসেন, এমপি।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার ওসমানপুর হিলিমোড় এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঘোড়াঘাট, দিনাজপুর আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান কর্তন এবং তাল ও সজিনা ডাঁটার চারা রোপণের উদ্বোধন করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে ডাঃ জাহিদ হোসেন বলেন, উন্নত জাতের ধান চাষের মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব। এছাড়া তিনি পরিবেশ রক্ষা ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে বৃক্ষরোপণের উপর গুরুত্বারোপ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা,  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আবু সাইদ মিয়া, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন সহ উপজেলা ও পৌর বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, পৌরসভা ব্লকে দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেবেকা সুলতানা, কৃষক এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান বলেন, “ব্রি-ধান ৮৮ একটি উচ্চফলনশীল জাত। সঠিক পরিচর্যা ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকরা ভালো ফলন পেতে পারেন। এ বছর ঘোড়াঘাট উপজেলায় প্রায় ৯ হাজার ১০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে এবং আবহাওয়া অনুকূলে থাকায় অন্তত ভালো ফলন হয়েছে। কৃষকরা অনেক খুশি। এখন আবহাওয়া ভালো থাকলে কৃষকরা সুন্দরভাবে ফসল ঘরে তুলতে পারবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

ঘোড়াঘাটে ধান কর্তন ও সজিনার চারা রোপণের উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী 

ঘোড়াঘাটে ধান কর্তন ও সজিনার চারা রোপণের উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী 

আপডেট টাইম : ১০:১৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬