ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
সু-প্রিয় সহকর্মী, আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। ঈদ মোবারক। শুরু হয়েছে কম বেশি কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ৩ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত দৌলতপুরে ‘গ্যারেজের আড়ালে’ মাদকের সাম্রাজ্য: স্বপন মেকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, পুলিশের যোগসাজশের দাবি স্থানীয়দের ঝিনাইদহ জেলা পরিষদের নতুন প্রশাসক অ্যাডভোকেট এম. এ. মজিদ লালপুরে মোটরসাইকেলের তেল না পেয়ে পেট্রোল পাম্প ঘেরাও, বিক্ষিপ্ত জনতা সিলেটে অবশেষে জমে ওঠেছে ঈদের বাজার পুঠিয়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান তানোরে সমাজের সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ এতিমদের মাঝে ঈদ উপহার বিতরণ করল ‘জীবনতরী সমাজ কল্যাণ সংস্থা’ বাজেট না থাকায় ঈদ বোনাস পেয় দশমিনা উপজেলালোনা কর্মচারীরা

চলাচলের রাস্তায় তারকাটার বেড়া, চরম দূর্ভোগে ৪টি পরিবার

চলাচলের রাস্তা তারকাটার বেড়া দিয়ে আটকে দেয়ার অভিযোগ উঠেছে এতে দুর্ভোগ পোহাচ্ছেন ৪টি পরিবারের ২০/২৫ সদস্য।

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের মালিপাড়া গ্রামে চলাচলের রাস্তা তারকাটার বেড়া দিয়ে আটকে দেয়ার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী প্রতিবেশীর বিরুদ্ধে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন ৪টি পরিবারের ২০/২৫ সদস্য। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা প্রশাসন বলছেন বিষয়টি ঠিক হয়নি। তবুও অদৃশ্য শক্তির জোরে ৭ দিন ধরে বেড়া এখনও রয়ে গেছে।

উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের মালিপাড়া গ্রামের ৪টি পরিবারের যাতায়াতের এই পথটি এখন বন্ধ। এতে বাগানের ভেতর দিয়ে চলাচল করতে হচ্ছে ওই পরিবারগুলোকে। সপ্তাহখানেক আগে তারকাটার বেড়া দিয়ে পথটি বন্ধ করে দেয় মালিপাড়া গ্রামের তাহের মন্ডল এর ছেলে লালান মন্ডল। ভুক্তভোগীদের অভিযোগ, নিজের জায়গা অন্য কাউকে ব্যবহার করতে না দেয়ার অজুহাতে এই বেড়া দিয়েছেন তাহের মন্ডল ও তার ছেলে লালান মন্ডল ।

ভুক্তভোগী জিয়াউর রহমান (জিয়ার) জানান, আমার প্রতিবেশী তাহের মন্ডল প্রায় সাতাশ বছর আগে আমাদের এই জায়গায় আসার জন্য বলে, আমরা প্রথমে আসতে রাজি হয়নি কারণ আমাদের বের হওয়ার রাস্তা নেই বলে, পরক্ষণে তাহের মন্ডল আমাদের রাস্তা দেওয়ার আশ্বাস দিয়ে এখানে নিয়ে আসে। কিন্তু হঠাৎ সপ্তাহখানেক হলো তার ছেলে লালান মন্ডল রাস্তাটি তারকাটা বেড়া দেয়- এতে আমাদের চরম দুর্ভোগ হচ্ছে আমরা বের হওয়ার রাস্তা পাচ্ছি না। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু সমাধানের দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন বলেন, কারও চলাচলের পথ বন্ধ করা উচিত নয়। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

সু-প্রিয় সহকর্মী, আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। ঈদ মোবারক।

চলাচলের রাস্তায় তারকাটার বেড়া, চরম দূর্ভোগে ৪টি পরিবার

আপডেট টাইম : ০৭:০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০