ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার নাগরপুরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ নাজমুল হক তপনের ইন্তেকাল, দাফন সম্পন্ন আহসানুল হক পাঁচা মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ফার্ম রোড স্পোর্টিং একাদশ মডেল গ্রাম গঠনে তরুণদের উদ্যোগ ‘টিএফসি-ধর্মদহ’ শিক্ষা, সবুজায়ন ও ক্ষুধামুক্তির লক্ষ্যে অনন্য দৃষ্টান্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষ সমাবেশে উন্নয়নের প্রতিশ্রুতি মির্জা ফয়সালের ঝিনাইদহ নলডাঙ্গার ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অফিসে দেরিতে আসার অভিযোগ কুষ্টিয়া দৌলতপুরে ৮০ বছর বয়সেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

শুরু হয়েছে কম বেশি কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ৩ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

সারা দেশে কম বেশি কালবৈশাখী ঝড় শুরু হয়েছে । এরই ধারাবাহিকতায় পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ৩ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়াও মধ্যরাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে পুরো এলাকায়।

মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১২টা ৪০ মিনিটে হঠাৎ তীব্র দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়। খেপুপাড়া রাডার স্টেশন সূত্রে জানা গেছে, এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার এবং ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ঝড়ের তীব্রতায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শহরে অর্ধশতাধিক টিনশেড, কুঁড়েঘর ও আধাপাকা বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে ধানখালী ইউনিয়নে দুটি বসতঘর, পৌর শহরে চারটি ঘর এবং কুয়াকাটা এলাকায় অন্তত ১৪টি দোকানঘর পুরোপুরি ধ্বংস হয়েছে। এছাড়া অন্তত তিন শতাধিক ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঝড়ে বিভিন্ন প্রজাতির বড় গাছ উপড়ে পড়ে ঘরবাড়ি ও স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি এবং তা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আকস্মিক এ ঝড়ে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে একটি ঘটনায় ঘরের ভেতরে নামাজরত অবস্থায় থাকা পরিবারের সদস্যরা ঘরচাপা পড়লেও সৌভাগ্যক্রমে কেউ হতাহত হননি।

কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম জানান, ৫০ টিরও বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর এখন পর্যন্ত পেয়েছি। এছাড়া আংশিক বিধ্বস্ত হয়েছে অন্তত তিন শতাধিক ঘর বাড়ি। এর সংখ্যা আরো বাড়বে ধারণা করা হচ্ছে। তবে অতিগ্রস্ত পরিবারে ঢেউটিন এবং সহায়তা প্রদান করা হবে বলে জানান তিনি।

কলাপাড়ার খেপুপাড়া রাডার স্টেশন কেন্দ্রের কর্মকর্তা মোহাম্মদ মামুন জানান, ১৭ মার্চ মধ্যরাতে কালবৈশাখী ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৮০ কিলোমিটার। এছাড়া এ সময়ে ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩

শুরু হয়েছে কম বেশি কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ৩ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

আপডেট টাইম : ১২:০০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬