ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস একই মেয়ের সাথে মামা ও ভাগ্নের পরকীয়া প্রেম: এ নিয়ে ভাগ্নির হাতে মামা খু*ন, আটক ভাগ্নে মাসুদ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে তদারকি জোরদারের দাবি মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গত দুই মাসে ২৭ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে জেলে পাঠানো হয়েছে: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ফাইভ স্টার ক্লাবের উদ্যোগে প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৩য় ম্যাচ অনুষ্ঠিত সংবিধান মেনে চললে ১২ ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল না: ডা. শফিকুর রহমান ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার শ্রীপুরে ভাড়া বাসায় ইয়াবা সেবনের সময় পুলিশ সদস্য আটক ৩ গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩ জেলের কারাদণ্ড, শিশুকে মুচলেকায় মুক্তি দৌলতপুরে স্বপন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

‎

হেলাল মজুমদার কুষ্টিয়া
‎
‎মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে জব্দ করা এসব জাল চরগোলাপনগরের ঢাকাপাড়ায় জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
‎
‎রোববার (২৫ অক্টোবর) মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। এ সময় ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদ হাসান এবং এসআরবি-১২ সিপিসি-১, কুষ্টিয়ার ডিএডি নকিব সাদেক আলী উপস্থিত ছিলেন।
‎
‎অভিযানে পদ্মা নদী থেকে প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসকারী ১০৬টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৪ লাখ ২৬ হাজার টাকা। এ ছাড়া ৭ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭৬ হাজার টাকা।
‎
‎পরে জব্দ করা এসব নিষিদ্ধ জাল চরগোলাপনগরের ঢাকাপাড়ায় জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে এসআরবি কুষ্টিয়ার সদস্যবৃন্দ এবং উপজেলা মৎস্য অফিসের কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন।
‎
‎মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, মা ইলিশের প্রজনন সুরক্ষা এবং নদীর প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করা অত্যন্ত জরুরি। এ ধরনের জাল ব্যবহারের ফলে ইলিশের পোনাসহ বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছ নির্বিচারে ধরা পড়ে, যা জলজ জীববৈচিত্র্য ও মাছের বংশবিস্তারের জন্য হুমকিস্বরূপ।
‎
‎মৎস্যসম্পদ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এবং মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
‎

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

আপডেট টাইম : ১১:২৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬