ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কুষ্টিয়া-পাবনা মহাসড়কে ডাকাতির চেষ্টাকালে গণধোলাইয়ের শিকার ২ জন, পুলিশের কাছে হস্তান্তর ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার, দুজনের এক বছর করে কারাদণ্ড ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে এবং অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন যুবলীগের মিছিল থেকে, আটক- ৮ মোহনপুর উপজেলার লালইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্মৃতির পাতায় শতবর্ষ আপনি কি বয়সের তুলনায় দ্রুত বুড়িয়ে যাচ্ছেন? মিলিয়ে নিন এই ৮টি লক্ষণ ফিলিপনগরে ‘মেধাযাত্রা–২০২৬’, ৪৫০ শিক্ষার্থীর অংশগ্রহণ, সংবর্ধিত ৪০ কৃতী শিক্ষার্থী কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত শীঘ্রই  স্বেচ্ছাসেবামূলক কর্মসূচী নিয়ে আসছে অর্ধশতাধিক সামাজিক  সংগঠনের প্ল্যাটফর্ম দুর্গোৎসবের নিরাপত্তা দায়িত্ব সফলভাবে শেষ করেছে বিজিবি জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক

কুষ্টিয়া-পাবনা মহাসড়কে ডাকাতির চেষ্টাকালে গণধোলাইয়ের শিকার ২ জন, পুলিশের কাছে হস্তান্তর

হেলাল মজুমদার
কুষ্টিয়া-পাবনা মহাসড়কে পেয়ারা ব্যবসায়ীর গাড়ি গতিরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনতাইয়ে র চেষ্টাকালে দুইজনকে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয় জনতা। পরে তাদের মিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার ২৪-১০-২৬ তারিখ ভোর ৬টার দিকে উপজেলার বহুলবাড়িয়া ইউনিয়নের নয়মাইল এলাকার কাসারিপাড়ার নিকটবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন, ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম এলাকার বাবর আলীর ছেলে সুমন এবং বারোমাইল এলাকার মহিরের ছেলে মাহাবুল।

স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া-পাবনা মহাসড়ক দিয়ে পেয়ারা ব্যবসায়ীর একটি গাড়ি যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি মোটরসাইকেল নিয়ে গাড়িটির গতিরোধ করেন। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীর কাছে টাকা দাবি করা হয়। একপর্যায়ে ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে জানা গেছে।

এ সময় ব্যবসায়ী ও ছিনতাইকারীদের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে ডাকাত দলের দুই সদস্য মোটরসাইকেল থেকে পড়ে যান। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাদের আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

খবর পেয়ে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুজনকে নিজেদের হেফাজতে নেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া-পাবনা মহাসড়কে ডাকাতির চেষ্টাকালে গণধোলাইয়ের শিকার ২ জন, পুলিশের কাছে হস্তান্তর

কুষ্টিয়া-পাবনা মহাসড়কে ডাকাতির চেষ্টাকালে গণধোলাইয়ের শিকার ২ জন, পুলিশের কাছে হস্তান্তর

আপডেট টাইম : ০৫:০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬