ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
কম্বোডিয়া প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে পৌঁছে দেওয়ার মানবিক উদ্যোগ বাস্তবায়ন॥ নওগাঁয় পদোন্নতিপ্রাপ্তদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহাদেবপুরে ১০০ পিচ প্লাস্টিকের বোতলে ২৫ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার তানোরে পাটের বস্তা নিয়ে সিন্ডিকেট বিপাকে আলু চাষি তানোরে আদম ব্যাপারীর খপ্পরে পড়ে  ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার নিঃস্ব নাসিরনগরে নির্বাচনী বিরোধে ভয়াবহ সংঘর্ষ, মসজিদের ইমামসহ নিহত ২ দশমিনায় গ্যাস ট্যাবলেট সেবনের ৭ ঘন্টাপর এক যুবকের মৃত্যু ঈদের ছুঁটিতে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল তানোরে পরোকিয়া করতে গিয়ে পালিয়ে রক্ষা হ্যান্ডকাপসহ আসামি ছিনতাইয়ের পর হ্যান্ডকাপ ফেরত পেলেও গ্রেফতার হয়নি আসামি

দৌলতপুরে কম্বাইন্ড হারভেস্টার মেশিনে ধান কাটা উদ্বোধন

মঙ্গলবার দুপুরে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের চরপাড়া-গাছেরদাইড় এলাকায় এই মেশিনের সাহায্যে ধান কাটার উদ্বোধন করা হয়।

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার দৌলতপুরে “ভিনসেন কনসালটেন্সি(প্রাঃ) লিমিটেড”এর আয়োজনে কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের চরপাড়া-গাছেরদাইড় এলাকায় এই মেশিনের সাহায্যে ধান কাটার উদ্বোধন করা হয়। একসঙ্গে ধানকাটা, মাড়াই ও বস্তাবন্দি এরকম আধুনিক যন্ত্রের ব্যবহার ঐ এলাকায় এই প্রথম।

এ কম্বাইন্ড হারভেস্টার মেশিনের বাজার মূল্য ২৮ লাখ ৯০ হাজার টাকা। এর মধ্যে সরকারিভাবে ভর্তুকি দেওয়া হয়েছে ১৪ লাখ টাকা। বাকি ১৪ লাখ ৯০ হাজার টাকা পূরণ করে এ মেশিন কিনে নেন চরপাড়া গ্রামের মো. আশাবুর রহমান গোপাল।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,দৌলতপুর উপজেলা কৃষি অফিসার এ.কে.এম কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩নং খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সিরাজুর ইসলাম বিশ্বাস।ভিনসেন কনসালটেন্সি(প্রাঃ) লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো.সরোয়ার জামান ঢালী’র সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন – চর আমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. মুসারফ হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী মো. মিল্টন মালিথা,বিশিষ্ট ব্যবসায়ী মো. লিটন মালিথা, ইউপি সদস্য আমাউল্লাহ ডাবলু,আমান মালিথা প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা এ. কে. এম কামরুজ্জামান জানান-এ কম্বাইন্ড হারভেস্টার মেশিন ঘণ্টায় প্রায় ১ একর জমির ধান কাটতে সক্ষম। এটি দিয়ে ধান ছাড়াও গম ও ভূট্টা কাটা, মাড়াই ও ছাটা সম্ভব। ভাড়ায় এ মেশিনে ফসল কাটতে পারবে কৃষকরা সেজন্য বিঘা প্রতি মেশিন ভাড়া বাবদ ১৬০০ টাকা খরচ হবে কৃষকদের । তিনি আরও জানান, শ্রমিক দিয়ে একই পরিমাণ জমির ধান কাটায় খরচ পড়বে তিনগুণ । এই মেশিন এই অঞ্চলের ধানকাটায় বিশাল উপকার করবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কম্বোডিয়া প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে পৌঁছে দেওয়ার মানবিক উদ্যোগ বাস্তবায়ন॥

দৌলতপুরে কম্বাইন্ড হারভেস্টার মেশিনে ধান কাটা উদ্বোধন

আপডেট টাইম : ০৬:৪৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০