ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাগমারায় যোগদানের পরই ইউএনও’র চমকপ্রদ অভিযান, জব্দ ৪০০ লিটার জ্বালানি তেল ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজে নবনির্বাচিত সভাপতির মতবিনিময় ও বৃক্ষরোপণ দৌলতপুরে সন্ত্রাসী হামলায় গ্রাম ডাক্তার গুরুতর আহত, থানায় মামলা দায়ের দৌলতপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোদাগাড়ীতে বরখাস্তকৃত অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা কীভাবে নিকাহ্ রেজিস্ট্রারের দায়িত্বে? জবাব চেয়েছে মাউশি দৌলতপুরে ব্র্যাকের কর্মশালা: নিরাপদ কৃষিতে বায়োপেস্টিসাইড ব্যবহারে জোর নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত  বেরোবির মেগা প্রকল্প আবারও এডিপির ‘সবুজ পাতায়’ ঘোড়াঘাটে বৃদ্ধা দাদীকে হত্যা করে স্বর্ণালংকার লুটের ঘটনায় নাতিসহ গ্রেপ্তার ৩

দৌলতপুরে ব্র্যাকের কর্মশালা: নিরাপদ কৃষিতে বায়োপেস্টিসাইড ব্যবহারে জোর

দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুরে নিরাপদ ও টেকসই কৃষি উৎপাদনকে উৎসাহিত করতে বায়োপেস্টিসাইড ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে বুধবার (২৯ এপ্রিল) উপজেলার কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালার আয়োজন করা হয়।
“উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন” শীর্ষক এ আয়োজনের সভাপতিত্ব করেন ব্র্যাক সিডের ডিলার মহিবুল ইসলাম মিলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারিহা তাজিম স্বর্ণা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার আখতারুল ইসলাম। এছাড়া টেরিটরি সেলস অফিসার (ফিল্ড ক্রপস) সেখ মোহাম্মদ আলী জিন্নাহ ও টেরিটরি সেলস অফিসার (ভেজিটেবল অ্যান্ড বায়োপেস্টিসাইড) বাসুদেব পালসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, নিরাপদ খাদ্য উৎপাদনে উত্তম কৃষি পদ্ধতি অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাসায়নিক কীটনাশকের পরিবর্তে বায়োপেস্টিসাইড ব্যবহারের মাধ্যমে পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। এতে মাটির উর্বরতা বজায় থাকে, ফসলের গুণগত মান বৃদ্ধি পায় এবং মানবস্বাস্থ্যের ঝুঁকি কমে।
এ সময় কৃষকদের ব্র্যাকের উদ্ভাবিত বিভিন্ন কৃষি উপকরণ, উন্নতমানের ধান, সবজি, ভুট্টা ও আলুর বীজ এবং বিভিন্ন ধরনের বায়োপেস্টিসাইড সম্পর্কে ধারণা দেওয়া হয়। অংশগ্রহণকারীরা আমন মৌসুমের চাষাবাদ, বায়োপেস্টিসাইডের ব্যবহার পদ্ধতি এবং মাঠপর্যায়ে এর কার্যকারিতা সম্পর্কে বাস্তবমুখী জ্ঞান অর্জন করেন।
দিনব্যাপী কর্মশালার শেষে ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের সবজি বীজ ও বায়োপেস্টিসাইড বিতরণ করা হয়।
Tag :
জনপ্রিয় সংবাদ

বাগমারায় যোগদানের পরই ইউএনও’র চমকপ্রদ অভিযান, জব্দ ৪০০ লিটার জ্বালানি তেল

দৌলতপুরে ব্র্যাকের কর্মশালা: নিরাপদ কৃষিতে বায়োপেস্টিসাইড ব্যবহারে জোর

আপডেট টাইম : ০৪:০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬