ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: দগ্ধ ২, পুড়েছে গরু-ছাগলসহ প্রায় ১২ লাখ টাকার সম্পদ হৃদরোগ আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন মান্দার প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা সোহেল রানা তানোরে বিএনপির আলোচনা সভা ও দোয়া ক্যাম্পাস সংলগ্ন মেসে হাবিপ্রবি শিক্ষার্থীর মৃ‍‍`ত্যু নাইওরি আনতেগেলে বরের ‘গেটে সেলামি’ নিয়ে সংঘর্ষ, উভয় পক্ষের আহত ৪ গৌরনদীতে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত দৌলতপুরে ৮ বছরের শিশুকে বলাৎকারের চেষ্টা, অভিযুক্ত আটক সাপাহারে স্বর্ণালংকার হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ১ বেরোবিতে গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত সিলেটের গোয়াইনঘাটের ভূমি অফিসে মারামারি, স্যোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

বন্ধ থাকার দেড় বছর পর আবারো চালু ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেন

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি: করোনার কারণে দেশের সব ট্রেন চলাচল বন্ধ হলে গত বছরের ৫ এপ্রিল ঢাকা-বেনাপোল রুটে আন্তঃনগর ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটিও বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ।

দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আজ ২ ডিসেম্বর আবারও চালু হলো ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেন। এই ট্রেনটি ঢাকা-যশোর-বেনাপোল রুটে চলাচল করবে। আজ বৃহস্পতিবার (০২ডিসেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে উদ্বোধন করেন রাজশাহী জোনের অতিরিক্ত চিপ কমার্শিয়া ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস ।

বেনাপোল রেলওয়ের স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০১৯ সালের ১৭ জুলাই বেনাপোল-ঢাকা রুটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি উদ্বোধন করেন। ৮৮৬ জন যাত্রী নিয়ে ট্রেনটি চলাচল করেছিল। শুধুমাত্র রেলে যাত্রীবহন বাবদ গত এক বছরে ১৪০ কোটি টাকা রাজস্ব আয় করেছে রেল কর্তৃপক্ষ।

ট্রেন চলাচলের বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বর্তমানে প্রতিদিন বেনাপোল-আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ৩ হাজার যাত্রী ভারতে যাতায়াত করছেন। করোনার আগে টুরিস্ট ভিসা চালু থাকায় প্রতিদিন ৮/১০ হাজার পাসপোর্ট যাত্রী যাতায়াত করতো বেনাপোল দিয়ে। তাদের মধ্যে ৬০ শতাংশ যাত্রী যান চিকিৎসার কারণে। বাকিরা যাত্রীরা সবাই ব্যবসায়ী ও শিক্ষার্থী।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: দগ্ধ ২, পুড়েছে গরু-ছাগলসহ প্রায় ১২ লাখ টাকার সম্পদ

বন্ধ থাকার দেড় বছর পর আবারো চালু ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেন

আপডেট টাইম : ০৭:০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১