ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
প্রশাসনের মাদকবিরোধী অভিযানে ভেড়ামারায় বিপুল পরিমানে  দেশীয় মদ উদ্ধার যা করার করেন!—বাগমারায় অনিয়ম ঢাকতে ঔদ্ধত্য এলজিইডি প্রকৌশলীর দৌলতপুরে বিএনপি নেতার গোয়ালঘর থেকে দুই গরু চুরি খানাখন্দ রাস্তাদিয়ে চলে ছাত্রীদের কলেজে আসাযাওয়া, টিনসেটে চলে পাঠদান বরিশালে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশনের ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠিত গৌরনদীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত কালকিনিতে পুলিশের বিশেষ অভিযান: ৫ ওয়ারেন্টের দুই আসামি গ্রেফতার দৌলতপুরে কথিত ভণ্ড পীরের আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ দশমিনায় এক অটোরিকশা চালক ইয়াবা সহ গ্রেফতার মাদকসহ গ্রেপ্তার ও এক বছরের কারাদণ্ড

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রথম পিঠা উৎসবের আয়োজন

রাজশাহী ব্যুরোঃ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব ১৪২৯। এ উপলক্ষে মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় রামেবির অস্থায়ী কার্যালয়ে স্টলের অঙ্গনে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন মাননীয় উপাচার্য অধ্যাপক ডা: এ.জেড.এম মোস্তাক হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন রামেবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহা. আনোয়ারুল কাদের, পরিচালক (প.উ.) ইঞ্জিনিয়ার মো: সিরাজুম মুনীর, পরিচালক ( অ.হি.) ডা. মো: জাকির হোসেন খোন্দকার, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো: আনোয়ার হাবিব, কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন ও উপাচার্য মহোদয়ের একান্ত সচিব (ভারপ্রাপ্ত) মো: ইসমাঈল হোসেন।

উপাচার্য অধ্যাপক ডা: এ.জেড.এম মোস্তাক হোসেন বলেন রামেবি’তে প্রথমবাবরে মতো অনুষ্ঠিত হচ্ছে পিঠা উৎসব। গ্রাম বাংলার ঐতিহ্য ধারণ এবং সম্প্রীতির মেলবন্ধনকে অটুক রাখতে এ আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন করা হবে। এরপর তিনি বিভিন্ন স্টল ঘুরে ঘুরে পিঠা খেয়ে দেখেন। উৎসবে বিভিন্ন রকম পিঠার সমাহার নিয়ে বসেছে ৮টি স্টল। উৎসবে কর্মকর্তা-কর্মচারীদের তৈরিকৃত বিভিন্ন রকমের পিঠা প্রদর্শন করা হয়।

উল্লেখযোগ্য পিঠার মধ্যে ছিলো মধুরাস্বাদ, নারকেল পুলি, মালপোয়া, ঝালপুলি, রংবাহারি, ক্ষীরের বরফি, ত্রি-বেণী, রোলপুলি, গুড়ের নাড়ু, ঝাল বড়া, রসপাকান, ক্ষীর পাটিসাপ্টা, পুষ্পমঞ্জুরি, দুধ-চিতই, গোলাপ পিঠা, সুন্দরী লতিকা, পাকোয়ান পিঠা, শামুক পিঠা, লবঙ্গ লতিকা, রসে ভরা সবজি পিঠা ইত্যাদি। ১০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে এসব পিঠা।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রশাসনের মাদকবিরোধী অভিযানে ভেড়ামারায় বিপুল পরিমানে  দেশীয় মদ উদ্ধার

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রথম পিঠা উৎসবের আয়োজন

আপডেট টাইম : ০৮:২৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩