ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার নাগরপুরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ নাজমুল হক তপনের ইন্তেকাল, দাফন সম্পন্ন আহসানুল হক পাঁচা মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ফার্ম রোড স্পোর্টিং একাদশ মডেল গ্রাম গঠনে তরুণদের উদ্যোগ ‘টিএফসি-ধর্মদহ’ শিক্ষা, সবুজায়ন ও ক্ষুধামুক্তির লক্ষ্যে অনন্য দৃষ্টান্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষ সমাবেশে উন্নয়নের প্রতিশ্রুতি মির্জা ফয়সালের ঝিনাইদহ নলডাঙ্গার ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অফিসে দেরিতে আসার অভিযোগ কুষ্টিয়া দৌলতপুরে ৮০ বছর বয়সেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মাদকসহ গ্রেপ্তার ও এক বছরের কারাদণ্ড

সৈয়দ নুর আহসান (গৌরনদী) বরিশালঃ বরিশালের আগৈলঝাড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ ০৯ এপ্রিল ২০২৬ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গৌরনদী সার্কেলের একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেলের সাব-ইন্সপেক্টর মো. ফাইজুল ইসলাম (হৃদয়) হাওলাদারের নেতৃত্বে আগৈলঝাড়া থানাধীন বাগদা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মো. মানিক খান (৩২) নামের এক ব্যক্তিকে ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। সে মৃত এস্কেন্দার খানের ছেলে।

গ্রেপ্তারের পর আসামিকে আগৈলঝাড়া উপজেলার বিজ্ঞ নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব লিখন বনিক মহোদয়ের দপ্তরে হাজির করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অপরাধ স্বীকার ও প্রমাণ সাপেক্ষে আসামী মানিক খানকে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
​মাদক নির্মূলে এই ধরনের অভিযান ও প্রশাসনিক তৎপরতা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩

মাদকসহ গ্রেপ্তার ও এক বছরের কারাদণ্ড

আপডেট টাইম : ০৮:০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬