ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় ‘প্রকৃতি ফাইন আর্টস ক্যাডেট ও বৃত্তি কোচিং সেন্টার’-এর শুভ উদ্বোধন তেল নিয়ে কারসাজি রাজশাহীর রহমান ফিলিং স্টেশনে দৌলতপুরে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, পেরেক ঢুকিয়ে যুবককে হত্যাচেষ্টা কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত দৌলতপুরে প্রভাবশালীদের তেল নেওয়া ঘিরে হট্টগোল, পুলিশ আহত রাজশাহীতে পদ্মা ব্যারেজ নির্মাণ ও  রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন  পোরশায় স্ত্রীকে প্রেসার কুকার দিয়ে পিটিয়ে হত্যা -ঘাতক স্বামী গ্রেফতার  তানোরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ৩০ হাজার টাকা জরিমানা ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ নওগাঁয় ২০ কেজি গাজাসহ এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার

শীত কালীন ফুলকপি ও বাঁধাকপি আগাম চাষ ভালো দাম থাকায় কৃষকের মুখে হাসি

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলায় চলতি বছরে শীত কালীন সবজি ফুলকপি ও বাঁধাকপির বাম্পার ফলন এবং বাজারে ভাল দাম থাকায় হাসি ফুটেছে কৃষকের মুখে।

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলায় চলতি বছরে শীত কালীন সবজি ফুলকপি ও বাঁধাকপির বাম্পার ফলন এবং বাজারে ভাল দাম থাকায় হাসি ফুটেছে কৃষকের মুখে। উপজেলার বিভিন্ন হাট বাজারে আগাম শীতকালীন সবজি হিসেবে ফুলকপির দাম কেজি প্রতি ৫৫-৬৫ টাকা ও বাঁধাকপি ৫০-৬০ টাকা থাকায় উপজেলার হোসেনগাঁ ইউনিয়নের পদমপুর (মিলপাড়া) গ্রামের লিটন আলী জানান, গতবছর আবাদের চেয়ে এবার অনেক বেশি ফুলকপি ও বাঁধাকপি আবাদ হয়েছে। প্রতিমন ফুলকপি পাইকারী দরে ২ হাজার থেকে ২২ শত টাকা এবং বাঁধাকপি ১৮ শত থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এবং খরচ বাদ দিয়ে বেশ মুনাফা পাচ্ছি আমরা ।

( ৯ নভেম্বর সোমবার সকালে ) উপজেলার ডায়াবেটিক মোড়, পদমপুর, রাউতনগড়সহ উপজেলার বিভিন্ন এলাকার সরেজমিন গিয়ে দেখা যায় মাঠ থেকেই সবজি ব্যবসায়ীরা কপি ক্রয় করছেন। এছাড়াও রংপুর, বগুড়া, ঢাকা ও সিলেটের পাইকাররা এ উপজেলা থেকে আগাম সবজি হিসেবে বাঁধাকপি ও ফুলকপি ভোর রাত থেকে প্রতিদিনের ন্যায় ট্রাকযোগে ক্রয় করে নিয়ে যাচ্ছেন।  জানা গেছে এবার উপজেলার বিরাশী, উমরাডাঙ্গী, উত্তরগাঁও মহলবাড়ী, কলিগাঁ, ভান্ডারাসহ উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক কপিচাষ হয়েছে।

উপজেলায় কর্মরত সংশ্লিষ্ট ইউনিয়নের উপ-সহকারি কৃষি অফিসার গণ এসব কৃষকদের সাথে সার্বিক যোগাযোগের মাধ্যমে সু-পরামর্শ দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রান্তিক কৃষকেরা। তাঁরা জানান মারবেল, মুক্তি, ম্যাগনেট-১২, ভিক্টোরী জাতের ফুলকপি ও কেকে ক্রশ, ট্রপিকল্যান্ড, কুইকার , সুপার সেট জাতের বাঁধাকপি এ অঞ্চলে বেশ জনপ্রিয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সঞ্জয় দেবনাথ বলেন, এই উপজেলার মাটি ফুুলকপি ও বাঁধাকপি চাষের জন্য বেশ উপযোগী।

এ বছর এ উপজেলায় ৪০০ হেক্টর ফুলকপি ও ২০০ হেক্টর বাঁধাকপির আবাদ হয়েছে। আমরা চাষিদেরকে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছি। আশা করা যায় আবহাওয়া অনুকুলে থাকলে চাষিরা বেশিদামে এসব সবজি বিক্রি করে যথেষ্ট লাভবান হবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় ‘প্রকৃতি ফাইন আর্টস ক্যাডেট ও বৃত্তি কোচিং সেন্টার’-এর শুভ উদ্বোধন

শীত কালীন ফুলকপি ও বাঁধাকপি আগাম চাষ ভালো দাম থাকায় কৃষকের মুখে হাসি

আপডেট টাইম : ০৬:৪১:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০