ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঘোড়াঘাটে ধান কর্তন ও সজিনার চারা রোপণের উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী  লালপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০,মোটরসাইকেলে আগুন তানোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন সিলেট বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা দাওকান্দি কলেজ প্রদর্শক হীরার বিরুদ্ধে  মারধর ও অসদাচরণের অভিযোগ আগৈলঝাড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার: দেড় বছরের কারাদণ্ড ভেড়ামারায় রেললাইনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জিয়া খাল খনন এলাকা পরিদর্শন করলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক বাগমারা পুলিশের অভিযানে অপহৃত ৭ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার মূল আসামি ধামকুড়ি গণহত্যা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও মোমবাতি প্রজ্জলন

সৈয়দপুর থেকে বগুড়া গেল কৃষি শ্রমিক, উৎসাহিত করলেন উপজেলা চেয়ারম্যান

সৈয়দপুর থেকে বগুড়া গেল কৃষি শ্রমিক।

সৈয়দপুর থেকে বগুড়া গেল কৃষি শ্রমিক, উৎসাহিত করলেন উপজেলা চেয়ারম্যান

রেজা মাহমুদ,নীলফামারী জেলা প্রতিনিধ: ধান কাটতে কৃষি শ্রমিক সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে ৩য় ধাপে ২৬ জন শ্রমিক পাঠানো হয় বগুড়ার নন্দিগ্রামে। এনিয়ে মোট ৭০জন শ্রমিক পাঠানো হলো।

শ্রমিকদের উৎসাহিত করতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন ব্যক্তিগত উদ্যোগে প্রত্যেকের হাতে তুলে দেন শুকনো খাবার, মাস্ক ও সাবান। সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম জানান, নাটোর ও পাবনাসহ দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে চলছে ধান কাটার মৌসুম। কিন্তু ওইসব এলাকায় চলছে শ্রমিক সংকট।

উত্তরাঞ্চলের ধানকাটা শ্রমিকই হচ্ছে তাদের একমাত্র ভরসা। কিন্তু সর্বাত্মক লকডাউন থাকায় যানবাহন চলছে না। ফলে শ্রমিকরা কাজের সন্ধানে বের হতেও পারছেন না। এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সার্বিক সহযোগিতায় কৃষি বিভাগ ধান কাটতে শ্রমিক পাঠানোর উদ্যোগ নেয়।

এ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে তিনি জানান। সূত্র জানায়, প্রথম ধাপে ১৪জন শ্রমিক পাঠানো হয় নাটোরের সিংড়া উপজেলায়, দ্বিতীয় ধাপে ৩০জন শ্রমিক পাঠানো হয় নাটোরের সিংড়া ও নওগাঁর আত্রাই উপজেলায় আর ২০ এপ্রিল তৃতীয় ধাপে ২৬জন শ্রমিক পাটানো হয় বগুড়ার নন্দিগ্রামে।

ওইদিন দুপুরে বাসযোগে শ্রমিক পাঠানোর সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামলীলীগের সভাপতি মোখছেদুল মোমিন, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম, সহকারি কৃষি কর্মকর্তা মমতা সাহা, খাতামধুপুর ইউনিয়নের ধুলিয়া ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা আনছার আলী প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঘোড়াঘাটে ধান কর্তন ও সজিনার চারা রোপণের উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী 

সৈয়দপুর থেকে বগুড়া গেল কৃষি শ্রমিক, উৎসাহিত করলেন উপজেলা চেয়ারম্যান

আপডেট টাইম : ০৯:৩৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১