ঢাকা ০৪:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড,দুই কৃষক অগ্নিদগ্ধ কালকিনিতে পারিবারিক কলহের জেরে ইউপি সদস্যের ছেলের আত্মহত্যা নাগরপুরে গৃহবধুর রহস্য জনক মৃত্যু  মুন্ডুমালা পৌর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল তানোরের তালন্দ কলেজে ফের নিয়োগ বোর্ড স্থগিত জনমনে ক্ষোভ তানোরের আলু চাষিদের কান্না কেউ দেখে না ভেড়ামারা বাহাদুরপুর ঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, উপজেলা প্রশাসনের হানা নওহাটায় এমবিবিএস পরিচয়ে চিকিৎসা দিচ্ছেন ডা: এম রহমান, নেই বিএমডিসি নাম্বার দৌলতপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: দগ্ধ ২, পুড়েছে গরু-ছাগলসহ প্রায় ১২ লাখ টাকার সম্পদ হৃদরোগ আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন মান্দার প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা সোহেল রানা

সৈয়দপুর বর্তমান মেয়র আমজাদ হোসেন এর মৃত্যু, সৈয়দপুর পৌর নির্বাচন স্থগিত

নীলফামারীর সৈয়দপুর পৌর নির্বাচনের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার করোনায় মুত্যুবরণ করেছেন।

রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর পৌর নির্বাচনের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার করোনায় মুত্যুবরণ করেছেন। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) সকাল সাড়ে ৬টায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে (বিএসএইচ) মারা যান তিনি। এদিকে ওই মেয়র প্রার্থীর মৃত্যুতে আগামী ১৬ জানুয়ারী এ পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, ডায়াবেটিস ও শ্বাসকষ্ট নিয়ে ১৫ দিন আগে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন আমজাদ হোসেন সরকার। তৃতীয় দফায় কোভিড-১৯ পজিটিভ আসায় গত ৩ জানুয়ারী তাকে বিএসএইচ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে আইসিইউতে তার করোনা চিকিৎসা চলছিল। মরহুমকে শুক্রবার বাদ জুমা পাটোয়ারী পাড়া মকবুল হোসেন বিএম কলেজ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক করবস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র আমেরিকা প্রবাসী ছেলে রানাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার তিনবারের নির্বাচিত মেয়র, নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক এবং সৈয়দপুর (সাংগঠনিক) জেলা বিএনপির সাধারণ সম্পাদক। এবার তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আগামী ১৬ জানুয়ারি সৈয়দপুর পৌর নির্বাচনে নারিকেল গাছ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

তাঁর মৃত্যুতে নীলফামারীর সংরক্ষিত আসনের সাংসদ রাবেয়া আলীম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নীলফামারী জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন ,সৈয়দপুর জেলা বিএনপি’র আহবায়ক আব্দুল গফুর সরকার, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাড.ওবায়দুর রহমান, যুগ্ম আহবায়ক শওকত হায়ত শাহ, উপজেলা সাধারন সম্পাদক মহসিনুল হক, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারন সম্পাদক মোজাম্মেল হকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

তাঁর মৃত্যুর খবরে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে আসে। শহরের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন। সহকারী রিটার্নিং ও সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম জানান, আমজাদ হোসেন সরকারের মৃত্যুতে এ পৌরসভায় সকল পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। খুব শিগগিরই নতুন করে তফসিল ঘোষণা করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড,দুই কৃষক অগ্নিদগ্ধ

সৈয়দপুর বর্তমান মেয়র আমজাদ হোসেন এর মৃত্যু, সৈয়দপুর পৌর নির্বাচন স্থগিত

আপডেট টাইম : ০৫:৪৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১