ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেভারিট পবাকে কাঁদিয়ে ফাইনালে মোহনপুর, রায়হানকে কাঁধে নিয়ে চ্যাম্পিয়নের উল্লাস মান্দায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই এর অভিযোগে ৩ প্রতারক আটক সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন ভেড়ামারায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ধরমপুরে জমকালো আয়োজনে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্ণামেন্টে চারঘাটের আক্রমণ ঠেকিয়ে পুঠিয়ার জয় কুষ্টিয়ায় এডুকেয়ারে স্কাউট ইউনিট পরিদর্শন, চারা বিতরণ ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ ফুলবাড়ীর দিকে তাকালেই তারা কয়লা ছাড়া কিছুই দেখে না -অধ্যাপক আনু মুহাম্মদ তানোরকে ৩-২ গোলে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপে দুর্গাপুরের জয়

কুষ্টিয়ায় ট্যাপেন্টা সেবনে যুবতীর ৬ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

ডেইলি নিউজ বাংলা ডেক্স: কুষ্টিয়ার কুমারখালীতে মাদক (ট্যাপেন্টা ট্যাবলেট) সেবনের দায়ের মাদক সম্রাজ্ঞী খ্যাত উল্কা (২৫) নামের এক যুবতীর ৬ মাসের বিনাশ্রম জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৫ এপ্রিল) দুপুরে কুমারখালী পৌরসভার শেরকান্দির পশুহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান।

মাদক সম্রাজ্ঞী উল্কা পৌরসভার খয়েরচারা মাঠাপাড়া এলাকার আব্দুল কুদ্দুসের কন্যা। এসময় থানার সেকেন্ড অফিসার এস আই শরীফুল ইসলাম, পৌর কাউন্সিলর জুলফিকার আলী হিরোসহ অনেকে উপস্থিত ছিলেন।জানা গেছে, মাদক সম্রাজ্ঞী উল্কা পৌরসভার শেরকান্দি পশুহাট সংলগ্ন মৃত রবেল শেখের ছেলে আবুল কালামের পরিত্যাক্ত টিনের ঘরে কয়েকজন বন্ধুকে নিয়ে মাদক সেবন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান অভিযান পরিচালনা করে।

অভিযান টের পেয়ে উল্কার বন্ধুরা পালিয়ে গেলেও হাতেনাতে ধরা পরেন উল্কা। পরে ভ্রাম্যমাণ আদালাতে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধ না করায় আরো ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। আরো জানা গেছে, প্রায় ৪ বছর আগে প্রথম স্বামী মাদক ব্যবসায়ী রিপন জোরপূর্বক মাদক সেবন ও বিক্রয়ে উল্কাকে বাধ্য করে। সেই থেকেই মাদকের সাথে উল্কা উঠাবসা।

তার বিরুদ্ধে কুমারখালী থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এবিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে উল্কা নামের এক যুবতীকে ৬ মাসের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধ না করায় আরো ১৫ দিনের জেল দেওয়া হয়। তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ফেভারিট পবাকে কাঁদিয়ে ফাইনালে মোহনপুর, রায়হানকে কাঁধে নিয়ে চ্যাম্পিয়নের উল্লাস

কুষ্টিয়ায় ট্যাপেন্টা সেবনে যুবতীর ৬ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

আপডেট টাইম : ০৫:১৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১