ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কুষ্টিয়ায় এডুকেয়ারে স্কাউট ইউনিট পরিদর্শন, চারা বিতরণ ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ ফুলবাড়ীর দিকে তাকালেই তারা কয়লা ছাড়া কিছুই দেখে না -অধ্যাপক আনু মুহাম্মদ তানোরকে ৩-২ গোলে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপে দুর্গাপুরের জয় দশমিনায় সচেতন নাগরিক সমাজপর উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ। থানা ঘেরাও এর ঘোষনা নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা গোলামের মতবিনিময় ‎অবৈধ বালু উত্তোলন বন্ধে ভেড়ামারায় লাল পতাকা পুতে প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালতের কঠোর নিষেধাজ্ঞা ‎ পোরশায় পুনর্ভবা নদীতে অবৈধ সুতি জালের দাপটে বিপাকে মৎস্যজীবীরা সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

কুষ্টিয়ায় এডুকেয়ারে স্কাউট ইউনিট পরিদর্শন, চারা বিতরণ

মিজানুর রহমান:
বাংলাদেশ স্কাউটস কুষ্টিয়া জেলার উদ্যোগে কুষ্টিয়া সদর উপজেলার এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কাব ও স্কাউট ইউনিট পরিদর্শন এবং স্কাউট সদস্যদের মধ্যে বৃক্ষরোপণের জন্য বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণে উৎসাহিত করার লক্ষ্যে স্কাউট সদস্যদের হাতে বিভিন্ন জাতের গাছের চারা তুলে দেওয়া হয়।

স্কাউট ইউনিট পরিদর্শন করেন বাংলাদেশ স্কাউটস কুষ্টিয়া জেলার জেলা কমিশনার মো. জাকারিয়া, জেলা সম্পাদক আশরাফুল হক, কুষ্টিয়া-মেহেরপুর-চুয়াডাঙ্গা অঞ্চলের উপ-পরিচালক এ কে এম আশিকুজ্জামান এবং জেলা স্কাউট লিডার আব্দুর রহিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক লতিফ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়ার চেয়ারম্যান মো. মোজাম্মেল হক রাসেল। শুভেচ্ছা বক্তব্য দেন এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল (একাডেমিক) দিলরুবা পারভীন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী এবং কাব ও স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের পাশাপাশি পরিবেশের প্রতি দায়িত্বশীলতা তৈরি হয়। বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় আরও সচেতন ও দায়িত্বশীল করে তুলবে।

কাব ও স্কাউট ইউনিট পরিদর্শন শেষে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে বিভিন্ন জাতের গাছের চারা প্রদান করা হয়।

এ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে সহযোগিতা করায় এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা পরিবারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

বাংলাদেশ স্কাউটস কুষ্টিয়া জেলার এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এডুকেয়ারে স্কাউট ইউনিট পরিদর্শন, চারা বিতরণ

কুষ্টিয়ায় এডুকেয়ারে স্কাউট ইউনিট পরিদর্শন, চারা বিতরণ

আপডেট টাইম : ০৯:২৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬