ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ধরমপুরে জমকালো আয়োজনে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্ণামেন্টে চারঘাটের আক্রমণ ঠেকিয়ে পুঠিয়ার জয় কুষ্টিয়ায় এডুকেয়ারে স্কাউট ইউনিট পরিদর্শন, চারা বিতরণ ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ ফুলবাড়ীর দিকে তাকালেই তারা কয়লা ছাড়া কিছুই দেখে না -অধ্যাপক আনু মুহাম্মদ তানোরকে ৩-২ গোলে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপে দুর্গাপুরের জয় দশমিনায় সচেতন নাগরিক সমাজপর উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ। থানা ঘেরাও এর ঘোষনা নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা গোলামের মতবিনিময় ‎অবৈধ বালু উত্তোলন বন্ধে ভেড়ামারায় লাল পতাকা পুতে প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালতের কঠোর নিষেধাজ্ঞা ‎ পোরশায় পুনর্ভবা নদীতে অবৈধ সুতি জালের দাপটে বিপাকে মৎস্যজীবীরা

জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্ণামেন্টে চারঘাটের আক্রমণ ঠেকিয়ে পুঠিয়ার জয়

রাজশাহী ব্যুরো: রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে চারঘাট উপজেলা দলকে ১-০ গোলে হারিয়ে জয় পেয়েছে পুঠিয়া উপজেলা। প্রথমার্ধে করা একমাত্র গোলই শেষ পর্যন্ত পুঠিয়াকে এনে দেয় দুর্দান্ত জয়।

শুক্রবার (২৮আগষ্ট) রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে লাল-সবুজ জার্সি গায়ে মাঠে নামে চারঘাট উপজেলা এবং টিয়া রঙের জার্সিতে দেখা যায় পুঠিয়া উপজেলা দলকে। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল আক্রমণ-পাল্টা আক্রমণের লড়াই।

খেলার প্রথমার্ধে পুঠিয়ার ৬ নম্বর জার্সিধারী মিজান গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। ওই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় পুঠিয়া।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে চারঘাট। একের পর এক আক্রমণে পুঠিয়ার রক্ষণভাগকে চাপে ফেলে দেয় লাল-সবুজ জার্সিধারীরা। চারঘাটের মুহুর্মুহু আক্রমণে বেশ কিছু সময় কঠিন চাপে পড়ে যায় পুঠিয়া।

তবে আক্রমণের পর আক্রমণ করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি চারঘাট। পুঠিয়ার রক্ষণভাগের দৃঢ়তায় শেষ পর্যন্ত গোলশূন্যই থেকে যায় চারঘাটের দ্বিতীয়ার্ধের আক্রমণ।
নির্ধারিত সময় শেষে ১-০ গোলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে পুঠিয়া উপজেলা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠেন পুঠিয়ার খেলোয়াড় ও সমর্থকরা। গ্যালারিতে সমর্থকদের স্লোগানে মুখর হয়ে ওঠে স্টেডিয়াম।

ম্যাচটিতে চারঘাট উপজেলা দলের হয়ে দুইজন বিদেশি খেলোয়াড়ও মাঠে নামেন। তাদের উপস্থিতি ম্যাচে বাড়তি আকর্ষণ তৈরি করে এবং বিদেশি খেলোয়াড়দের দেখতে মাঠে উপস্থিত দর্শকদের মধ্যেও ছিল বাড়তি আগ্রহ।

এদিকে খেলার টানে স্টেডিয়ামে উপস্থিত হন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। তিনি মাঠে উপস্থিত থেকে খেলোয়াড় ও টুর্নামেন্টের আয়োজকদের উৎসাহ দেন।
পুঠিয়ার এই জয় তাদের টুর্নামেন্টের পরবর্তী পথচলায় আত্মবিশ্বাস আরও বাড়াবে বলে মনে করছেন মাঠে উপস্থিত ফুটবলপ্রেমীরা।

সেমিফাইনালে তারা চারঘাটের সাথে মুখোমুখি হবে। সেই সাথে আগামী ৩১ আগষ্ট মোহনপুর বানাম পবা উপজেলা এবং ০২ সেপ্টেম্বর পুঠিয়া বনাম চারঘাট উপজেলার খেলা দেখবে ফুটবল প্রেমীরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

ধরমপুরে জমকালো আয়োজনে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্ণামেন্টে চারঘাটের আক্রমণ ঠেকিয়ে পুঠিয়ার জয়

আপডেট টাইম : ০৯:৫৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬