ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
পণ্য কিনে ফ্রিজসহ একাধিক উপহার পেয়ে খুশি ক্রেতারা রাজশাহীর পবায় পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ আসামি ছিনতাই তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড় গোলাপগঞ্জের প্রথম সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান মারা গেছেন, বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের শোক তানোরে বরেন্দ্র ক্যাবল নেটওয়ার্কে ভাঙচুর কোটি টাকার ক্ষতি ফিরোজ কবির ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী ​মা-চাচির ঝগড়ার বলি আড়াই বছরের নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে চাচি রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ’৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গাজীপুরের পিরুজালীতে নৌকাবাইচ প্রতিযোগিতা

গাজীপুর সদর উপজেলার পিরুজালীতে স্থানীয় একতা যুব সংঘের উদ্যোগে সালদহ নদীতে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হলো নৌকা বাইচ প্রতিযোগিতা।

বরাবরের মতো নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের মাননীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন সবুজ।

নৌকা বাইচ প্রতিযোগিতার পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনায় ইকবাল হোসেন সবুজ বলেন, একতা যুব সংষ সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যুব সমাজ আজ অন্যায়ের পথ পরিহার করে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি লালন করছে। বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিই হচ্ছে এগিয়ে চলার মূলমন্ত্র।

তিনি আরো বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যে জাতীর অগ্রগতি এড়িয়ে নেওয়া যায়। এমপি সবুজ বলেন, আমি এই সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্যোক্তাদের সাথে আজীবন থাকব।

এদিকে নৌকাবাইচকে কেন্দ্র করে পিরুজালী এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। করোনার কারণে দীর্ঘদিন বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ থাকায় নৌকাবাইচ প্রতিযোগিতা সংস্কৃতি প্রেমীদের মনে আনন্দের জোয়ার বয়ে আনে।

দুপুর হতেই সালদহ নদীর দুই পাড়ে নারী-পুরুষ-শিশু বৃদ্ধ সহ উৎসুক জনতা ভিড় করতে থাকে। নদীর দুই পাড়ে দেখা যায় উৎসবের আমেজ। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

নৌকা বাইচ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগ ও শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Tag :
জনপ্রিয় সংবাদ

পণ্য কিনে ফ্রিজসহ একাধিক উপহার পেয়ে খুশি ক্রেতারা

গাজীপুরের পিরুজালীতে নৌকাবাইচ প্রতিযোগিতা

আপডেট টাইম : ০৬:৫১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১