ঢাকা ১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

বাবার জানাজার ৩ ঘন্টা আগে মাছ চুরির অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে দুই চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় মামলা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: বাবার জানাজার ৩ ঘন্টা আগে মাছ ছুরির অভিযোগ এনে দুই চেয়ারম্যানকে আসামি করে স্থানীয় থানায় মামলা করেছেন বোয়ালমারী উপজেলার বিলচাপাদাহর পরিচালনা কমিটির সভাপতি আশুতোষ বিশ্বাস। গত রবিবার রাতে মামলাটি নথিভুক্ত করা হয়। মামলা নাম্বার ৭। এ মামলায় ২৫ জনের নাম এজাহারে উল্লেখ করে অজ্ঞাত আরো ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

ওই দুই চেয়ারম্যান হলো বোয়ালমারী উপজেলা আ’লীগের অর্থ সম্পাদক ও ঘোষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ফারুক হোসেন এবং সাতৈর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাতৈর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মজিবর রহমান।

এজাহারে উল্লেখ করা হয়, চলতি বছরের গত ২ মার্চ সকাল ৭টার দিকে ওই দুই চেয়ারম্যান লোকজন নিয়ে সঙ্গবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে বিলচাপাদহ এলাকায় প্রবেশ করে। এ সময় তারা জোরপূর্বক বিল থেকে বিপুল পরিমাণ মাছ লুট করে নিয়ে যায়। এতে বিলের মালিক ও সংশ্লিষ্টদের আর্থিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাতৈর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান বলেন, আমার বাবা ১ মার্চ রাতে মারা যায়। তার জানাজা হয় পরের দিন ২ মার্চ সকাল ১০ টায়। আমার বাবার লাশ জানাজায় রেখে আমি মাছ চুরি করতে গিয়েছিলাম। এটা হাস্যকর ছাড়া আর কিছুই নই। মিথ্যার তো একটা শেষ থাকার দরকার আছে। আমাকে হেনস্তা করার একটা কৌশল।

ঘোষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ফারুক হোসেন বলেন, আমাদের নামে মিথ্যা অভিযোগ এনে মামলা করা হয়েছে। আমাদের হেনেস্তা করার জন্য এ মিথ্যা মামলাটি করা হয়েছে। বিগত বছর ধরে মাঝিদের সাথে নিয়ে এ বিলটি আমি আর মজিবর চেয়ারম্যান দেখভাল করে আসছি। ল

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে সত্য মিথ্যা যাচাই করা হবে। তদন্তে যা পাওয়া যায় সেই প্রতিবেদন জমা দেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

বাবার জানাজার ৩ ঘন্টা আগে মাছ চুরির অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে দুই চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় মামলা

আপডেট টাইম : ০৪:১৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬