ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাগমারায় যোগদানের পরই ইউএনও’র চমকপ্রদ অভিযান, জব্দ ৪০০ লিটার জ্বালানি তেল ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজে নবনির্বাচিত সভাপতির মতবিনিময় ও বৃক্ষরোপণ দৌলতপুরে সন্ত্রাসী হামলায় গ্রাম ডাক্তার গুরুতর আহত, থানায় মামলা দায়ের দৌলতপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোদাগাড়ীতে বরখাস্তকৃত অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা কীভাবে নিকাহ্ রেজিস্ট্রারের দায়িত্বে? জবাব চেয়েছে মাউশি দৌলতপুরে ব্র্যাকের কর্মশালা: নিরাপদ কৃষিতে বায়োপেস্টিসাইড ব্যবহারে জোর নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত  বেরোবির মেগা প্রকল্প আবারও এডিপির ‘সবুজ পাতায়’ ঘোড়াঘাটে বৃদ্ধা দাদীকে হত্যা করে স্বর্ণালংকার লুটের ঘটনায় নাতিসহ গ্রেপ্তার ৩

দশমিনা পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃবেল্লাল হোসেন, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনায় নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে । তার নাম ছাদিয়া ইসলাম । ২২ মে শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের মরর্ধনা গ্রামে এই ঘটনা ঘটে । নিহত শিশু পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামের নাসির উদ্দিনের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুইদিন আগে শিশুটি তার মায়ের সঙ্গে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের মরর্ধনা গ্রামের মুছা হাওলাদারের বাড়িতে বেড়াতে আসে । শনিবার সকালে হাত মুখ ধূতে নানা বাড়ির পুকুর ঘাটে যায় এবং একপর্যায়ে পুকুরে পড়ে নিখোঁজ হয় । পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাগমারায় যোগদানের পরই ইউএনও’র চমকপ্রদ অভিযান, জব্দ ৪০০ লিটার জ্বালানি তেল

দশমিনা পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০৭:৩৪:০১ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১