হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া)ঃ কুষ্টিয়ার দৌলতপুরে পরিত্যক্ত একটি বাড়ির রান্না ঘর থেকে মেহেরুন নেসা (৬৫) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৫ মে ) সকালে উপজেলার আড়িয়া ইউনিয়নের মোল্লা পাড়া মো.মশিউর রহমানের বাড়ির রান্না ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মশিউর রহমান ঐ নারীর সম্পর্কে চাচা শ্বশুর হন।
মেহেরুন নেসা ঐ গ্রামের মৃত ফজলুল হকের স্ত্রী।
স্থানীয়রা জানায়,সোমবার সকাল ৭টার দিকে ঐ নারীর চাচা শ্বশুর এর পরিত্যক্ত বাড়ির রান্না ঘরে একজন নারীর লাশ ঝুলতে দেখে স্হানীরা পুলিশকে খবর দেয়।ধারণা করা হচ্ছে রবিবার দিবাগত রাতের কোন এক সময় এই ঘটনা ঘটতে পারে।
জানাগেছে,প্রায় দুই বছর আগে ঐ নারীর স্বামী ফজলুল হক অসুস্থ হলে তাকে আড়িয়াতে রেখে আগের পক্ষের ছেলের কাছে চলে যায় সে।তার পরেও মাঝে মধ্যে আসতো এখানে।কিন্তু ১১ মাস আগে ফজলুল হক মারা গেলে আড়িয়াতে আর আসতোনা সে।কিন্তু হঠাৎ দুই একদিন হলো তাকে আড়িয়াতে ঘুরতে দেখা যায় বলে জানা গেছে। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সুরতহাল শেষে লাশ কুষ্টিয়ার মর্গে পাঠানো হয়েছে।এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 













