প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ
দৌলতপুর প্রতিনিধিঃ ব্র্যাক মাইক্রোফাইনান্স (দাবি) এর উদ্যোগে প্রান্তিক সদস্যের মাঝে আঙ্গুর ফলের চারা বিতরন ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়। সোমবার (২৭ জুলাই, ২৬) কুষ্টিয়া-১ অঞ্চলের কুষ্টিয়া সদর এরিয়া অফিসে এ প্রশিক্ষনের আয়োজন করা হয়। এতে কুষ্টিয়া সদর এরিয়া অফিসের আওতাধীন বিভিন্ন গ্রামের ১০ জন উপকারভোগী প্রশিক্ষনে অংশগ্রহন করেন।
এ প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আঞ্চলিক ব্যবস্থাপক মো: রকিবুল ইসলাম (দাবি)
এবং আরো উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক (দাবি) মো: হোসনে কামাল,
মো: রায়হান কবীর, সম্প্রসারণ কর্মকর্তা (কৃষি ও বীমা ইউনিট), শাখা ব্যবস্থাপক (দাবি) মো: সোহেল রানা, SS লিড হিমাঙ্কর মন্ডল।
প্রশিক্ষণ শেষে ১০ জন উপকারভোগিকে ১০০টি আঙ্গুর ফল গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে উপকারভোগীরা আঙ্গুর ফল চাষ করে বাড়তি আয় ও পুষ্টি নিরাপত্তা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। গ্রামীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও আর্থিক স্বাবলম্বীতা অর্জনে ব্র্যাকের এমন কার্যক্রম সত্যিই প্রশংসনীয় বলে মনে করেন উপস্থিত কর্মকর্তাবৃন্দ। এ ছাড়া উক্ত অনুষ্ঠানে ব্র্যাকের বিভিন্ন প্রোগ্রামের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 


















