ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার

দৌলতপুরে কঠোর লকডাউনের তৃতীয় দিন চলছে ঢিলেঢালা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ সরকার ঘোষিত ঈদ পরবর্তী কঠোর লকডাউনের তৃতীয় দিনেও চলছে ঢিলেঢালা ভাবে। রোববার সকাল থেকে উপজেলা সদর বাদে অধিকাংশ মফস্মল এলাকার বাজারে খোলা ছিল দোকানপাট, ছিল ব্যপক জনসমাগম। ঐ সব এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসনের কোন অভিযান চলতে দেখেনি সেই এলাকার সচেতন মানুষ। বন্ধ হয়নি সাধারন মানুষের অবাধ চলাচল।

সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে পুলিশ প্রশাসনের লুকোচুরি খেলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন উপজেলার একাধিক সচেতন মানুষ, তাদের দাবি দৌলতপুর থানা পুলিশের কয়েকজন সদস্য ও কর্তা ব্যাক্তিরা মাঠে থাকলেও ঠিকমত কাজ করছেননা ইউনিয়ন ভিত্তিক পুলিশ ফাড়ির সদস্যরা।

নামপ্রকাশে অনিচ্ছুক কালিদাশপুর এলাকার এক স্কুল শিক্ষক সাংবাদিকদের জানান, শহর এলাকায় পুলিশ প্রশাসনের লোক লকডাউন মানাতে কঠোর থাকলেও ফাড়ি এলাকার পুলিশ সদস্যরা শুধু বাজার ঘাটে গিয়ে মোবাইলে ছবি তুলে কর্তাব্যাক্তিদের নিকট পাঠিয়ে দেখাচ্ছে যে তারা সার্বক্ষনিক মাঠে কাজ করছে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন, পুলিশ পরিদর্শক তদন্ত সফিকুল ইসলাম পুলিশ সদস্যদের নিয়ে লকডাউন বাস্তবায়নে উপজেলার সকল প্রান্তে কাজ করে যাচ্ছেন সঠিক ভাবে। তবে ফাড়ি এলাকায় পুলিশের কাজে অবহেলার বিষয়ে (ওসি) নাসির উদ্দিন বলেন,ইতি মধ্যে ফাড়ির সকল সদ্যদের সঠিক ভাবে লকডাউন বাস্তবায়নে কাজ করার জন্য কঠোর ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।।

দোকান খোলা রাখার কারন জানতে চাইলে বাজারের ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন রাস্তাতে হাজার হাজার মানুষের চলাচল, চলছে অটোরিকশা যাতে ১০ জন করে লোক উঠছে তাতে করোনা নেই কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে করোনা আছে। এই লকডাউনের কারনে শুধু ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে কিন্তু করোনার বিস্তার কমছে না। আমরা চাই লকডাউন বাস্তবায়ন হলে সঠিক ভাবে হোক না হলে সব খুলে দেওয়া হোক।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জানান, আমি একা এক বাজার থেকে আরেক বাজারে বা এলাকায় গেলে তারা আবার দোকানপাট খুলছে সকলের সহযোগীতা না থাকলে লকডাউন বাস্তবায়ন করা কষ্ট সাধ্য ব্যপার।

Tag :
জনপ্রিয় সংবাদ

নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ

দৌলতপুরে কঠোর লকডাউনের তৃতীয় দিন চলছে ঢিলেঢালা

আপডেট টাইম : ০৫:১৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১