ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁয় কোর্ট-এর অফিসার ও ফোর্সদের নিয়ে পুলিশ সুপার তারিকুল ইসলামের মত বিনিময়  পত্নীতলা ১৪ বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ দুই নারী গ্রেফতার লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত ফুলবাড়ীর প্রধান সড়কের পার্শ্বে পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড আগৈলঝাড়ায় গাছ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই, হাসপাতালে ভর্তি তানোরে বেইলী ব্রিজের বেহালদশা ঝুঁকি নিয়ে যাতায়াত মান্দায় পাচারকালে ৪৫ বস্তা সার আটক ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে ৯ জনের কারাদণ্ড মহাদেবপুরে সাংবাদিকদের সাথে রাজশাহীতে ডাক্তারের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬দফা বাস্তবায়নের দাবি

দৌলতপুরে মাছের সাথে শত্রুতা, ৫ লক্ষ টাকার মাছ নিধন

দৌলতপুরের এক মাছের খামারে ঘটেছে এমন ঘটনা।

দৌলতপুর প্রতিনিধি: ভরা মৌসুমে পুকুর ভরা মাছ। দুর্বৃত্তের ছেড়ে দেয়া বিষাক্ত ট্যাবলেটে মরে গেছে সব। অন্তত ৫ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ। ক্ষতিগ্রস্ত খামারি এখন দিশেহারা। কুষ্টিয়ার দৌলতপুরের এক মাছের খামারে ঘটেছে এমন ঘটনা। তিনবছর ধরে লালন-পালন করে আসা পুকুর ভরা মাছের এখনই বিক্রির মৌসুম। ঠিক তখন হঠাৎ দুঃসংবাদ পেলেন মৎস খামারি গোলাম মোস্তফা।

তিনি বলেন, ‘নৈশ প্রহরীর কাছে খবর পেয়ে পুকুরে এসে দেখি মাছ মরে ভাসছে’। এসময় পুকুর পাড়ে মাছ মারার জন্য ব্যবহৃত এক ধরনের বিষাক্ত ট্যাবলেটও পড়ে থাকতে দেখেন তিনি। পূর্ব কোন শত্রুতার আঁচ না পেলেও প্রতিহিংসা পরায়ন হয়ে ঘটানো এমন জঘন্য কাজের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন সংশ্লিষ্টরা। গোলাম মোস্তফার সন্তান মিঠু বলেন, অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত করতেই আমাদের পুকুরে মাছ নিধন করেছে কোন চক্রান্তকারী। পুলিশ প্রশাসন যেন বিষয়টি তদন্ত করে দোষী কে শাস্তির আওতায় নেয় এজন্য আমরা ইতোমধ্যেই আবেদন করেছি।

ব্যপক ভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন মাছ চাষী গোলাম মোস্তফা, এমন তথ্য নিশ্চিত করে উপজেলা মৎস কর্মকর্তা খন্দকার শহিদুর রহমান বলেন, আগামীতে আমাদের যে কোন প্রকার প্রণোদনা বা সুবিধা দেয়ার ক্ষেত্রে আমরা এই ক্ষতিগ্রস্ত খামারিকে বিশেষ অগ্রাধিকার দেবো। উল্লেখ্য যে, দৌলতপুরে মাছের পুকুর বা ফসলের জমিতে এমন শত্রুতা পূর্ণ আক্রমণ প্রায়ই ঘটছে। দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিলে অনেকাংশেই কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় কোর্ট-এর অফিসার ও ফোর্সদের নিয়ে পুলিশ সুপার তারিকুল ইসলামের মত বিনিময় 

দৌলতপুরে মাছের সাথে শত্রুতা, ৫ লক্ষ টাকার মাছ নিধন

আপডেট টাইম : ০৬:৪৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১