ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খলিসাকুন্ডিতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস উদযাপন দৌলতপুরে মহান মে দিবস পালিত বাগমারায় যোগদানের পরই ইউএনও’র চমকপ্রদ অভিযান, জব্দ ৪০০ লিটার জ্বালানি তেল ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজে নবনির্বাচিত সভাপতির মতবিনিময় ও বৃক্ষরোপণ দৌলতপুরে সন্ত্রাসী হামলায় গ্রাম ডাক্তার গুরুতর আহত, থানায় মামলা দায়ের দৌলতপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোদাগাড়ীতে বরখাস্তকৃত অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা কীভাবে নিকাহ্ রেজিস্ট্রারের দায়িত্বে? জবাব চেয়েছে মাউশি দৌলতপুরে ব্র্যাকের কর্মশালা: নিরাপদ কৃষিতে বায়োপেস্টিসাইড ব্যবহারে জোর নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত 

দৌলতপুরে মহান মে দিবস পালিত

দৌলতপুরে মহান মে দিবস পালিত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।
শুক্রবার, ১ মে বিকেল সাড়ে ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দৌলতপুর ইমারত শ্রমিকদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়। র্যালিটি বাজার প্রদক্ষিণ শেষে কনফারেন্স রুমে গিয়ে আলোচনা অনুষ্ঠানে পরিণত হয়।

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর ইমারত শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি, তাহেরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, অনিন্দ্য গুহ।

প্রধান অতিথির বক্তব্যে জনাব অনিন্দ্য গুহ সকল ক্ষেত্রে শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “শ্রমিকদের কল্যাণে আমরা সর্বদা সচেষ্ট এবং তাদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অনুষ্ঠানে মহান মে দিবসের গুরুত্ব এবং শ্রমিকদের অবদান নিয়ে আলোচনা করা হয়। শ্রমিকদের কল্যাণে কাজ করার অঙ্গীকার জানিয়ে বক্তারা তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।
এছাড়া, দিবসটি উপলক্ষে অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শ্রমিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ইমারত শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা, শামীম হোসেন।

এদিন, সংগঠনের পক্ষে শ্রমিকদের অনাকাঙ্খিত দুর্ঘটনায় আহতদের জন্য সাহায্য সহযোগীতার প্রস্তাব রাখেন সংগঠনের সভাপতি বাবর আলী, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, কোষাধ্যক্ষ আতিকুল ইসলাম এবং প্রচার সম্পাদক আলিফ হোসেন। তাঁদের এই উদ্যোগ শ্রমিকদের জন্য আশাব্যঞ্জক এবং সমর্থন লাভ করে।

Tag :

খলিসাকুন্ডিতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস উদযাপন

দৌলতপুরে মহান মে দিবস পালিত

আপডেট টাইম : ০৬:০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬