ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁয় কোর্ট-এর অফিসার ও ফোর্সদের নিয়ে পুলিশ সুপার তারিকুল ইসলামের মত বিনিময়  পত্নীতলা ১৪ বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ দুই নারী গ্রেফতার লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত ফুলবাড়ীর প্রধান সড়কের পার্শ্বে পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড আগৈলঝাড়ায় গাছ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই, হাসপাতালে ভর্তি তানোরে বেইলী ব্রিজের বেহালদশা ঝুঁকি নিয়ে যাতায়াত মান্দায় পাচারকালে ৪৫ বস্তা সার আটক ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে ৯ জনের কারাদণ্ড মহাদেবপুরে সাংবাদিকদের সাথে রাজশাহীতে ডাক্তারের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬দফা বাস্তবায়নের দাবি

নওগাঁয় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে, প্রেমিক কারাগারে

মো.আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কথিত প্রেমিক নাহিদুজ্জামান নান্নু (৩০) কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে, উপজেলা সদরের জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় এলাকায়। নাহিদুজ্জামান নান্নু ওই এলাকার আবুবকর সিদ্দিক খোকনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই কলেজছাত্রী ও নান্নুর পরিবার একই এলাকায় বসবাস করেন। প্রায় দুই বছর পূর্বে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এরপর থেকেই বিয়ের প্রলোভন দেখিয়ে কথিত প্রেমিক নান্নু ওই কলেজ ছাত্রীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। গত ২২ মার্চ দুপুরে কলেজছাত্রীর কথিত প্রেমিক নান্নু তার মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়ার কথা বলে নিজ বাড়িতে নিয়ে যায়।

সেখানে কেউ না থাকার সুযোগে ওই কলেজছাত্রীকে ধর্ষণ করে। এ ঘটনায় শনিবার দিবাগত রাতে ধর্ষণের শিকার ওই কলেজছাত্রীর মা হাবিবা বেগম (৫০) বাদী হয়ে মহাদেবপুর থানায় ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে’ মামলা দায়ের করে। ১১ এপ্রিল রোববার ভোরে উপজেলা সদরের জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, গ্রেপ্তারকৃত নান্নুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ২২ ধারায় জবানবন্দী রেকর্ড করে ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় কোর্ট-এর অফিসার ও ফোর্সদের নিয়ে পুলিশ সুপার তারিকুল ইসলামের মত বিনিময় 

নওগাঁয় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে, প্রেমিক কারাগারে

আপডেট টাইম : ০৬:২২:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১