ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎

ফরিদপুরে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত মানবিক সহায়তা কর্মসূচি শুরু

বিধান মন্ডল ফরিদপুর প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত মানবিক সহায়তা প্রদান শুরু হয়েছে ফরিদপুরে। জেলা প্রশাসক অতুল সরকারের নির্দেশনায় আজ ২৬ এপ্রিল, ২০২১ সোমবার সকালে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে এ কার্যক্রমের শুরু হয়। এ কার্যক্রম অব্যহত থাকবে বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে।

প্রথম দিনে জেলার ৫ শত অভাবীর মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়। ইতিপূর্বে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার উদ্ভাবিত ‘মানবিক সহায়তা কার্ডের’ মাধ্যমে বিগত বছরের ন্যায় এ বছরও এ সহায়তা প্রদান করা হচ্ছে।

ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে চত্ত্বরে বেলা ১১ টায় সহায়তা প্রদান শুরু হয়। করোনাকালীন স্বাস্ধ্যবিধি মেনে চাল, আলু, ডাল, লবন প্রদান করা হয়। প্রথমদিন ৫ শত জন ব্যক্তির মাঝে প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল ও লবন প্রদান করা হয়।

এসময় ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আল আমিন, নির্বাহী ম্যাজিস্ট্রে মোঃ বায়েজিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার গত বছর করোনা সময়ে ‘মানবিক সহায়তা কার্ড’ উদ্ভাবন করেন। করোনা ভাইরাস বৈশ্বিক দুর্যোগকালীন ফরিদপুর জেলার প্রকৃত দুঃস্থ মানুষের মাঝে যথাযথ ও দ্রুততম সময়ে খাদ্য সহায়তা প্রদানের লক্ষে এ কার্ডের সূচনা করা হয়; যা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক অনুমোদিত হয়েছে এবং বিগত বছর থেকে সারা দেশে এই মডেল অনুসৃত হচ্ছে।

মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে প্রদত্ত মানবিক সহায়তাকে একটি সুন্দর পরিকল্পনার মাধ্যমে সুষম বণ্টন নিশ্চিত করার জন্য মানবিক সহায়তা কার্ড প্রস্তুত করে প্রকৃত দুঃস্থদের মাঝে বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান

ফরিদপুরে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত মানবিক সহায়তা কর্মসূচি শুরু

আপডেট টাইম : ০৭:২০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১