ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারা থানায় কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল দৌলতপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় হাবলু মোল্লার হাসপাতাল নির্মাণের ঘোষণা জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির অপরাধে ভেড়ামারায় ১০ হাজার টাকা জরিমানা নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঘোড়াঘাটে ফুটপাতহীন আঞ্চলিক মহাসড়ক, যানজট ও জনভোগান্তি চরমে সিলেট ওসমানী হাসপাতালে ডেলিভারি ওয়ার্ডে ওয়ার্ড বয় শাহীনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভেড়ামারায় নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিভাগীয় সদর দপ্তর স্থাপন প্রকল্প নিয়ে মসিকের মতবিনিময় সভা

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ: আজ ১৪ নভেম্বর ২০২১ তারিখ রবিবার বেলা সাড়ে ১১ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকাধীন বিভাগীয় সদর দপ্তর স্থাপন প্রকল্প বাস্তবায়নে সিটি কর্পোরেশনের ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন ও সমন্বয়ের লক্ষ্যে করণীয় সম্পর্কে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার সভাপতি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু এ সময় বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অনুগ্রহে ময়মনসিংহ বিভাগ ও পরবর্তীতে সিটি কর্পোরেশন হয়েছে। বিভাগীয় সদর দপ্তর নিয়ে এখন কাজ চলছে। বিভাগীয় শহর যেন সুন্দর ও পরিকল্পিত হয় সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে। এ প্রকল্প যেন ভবিষ্যতের বহু বছরের কথা মাথায় রেখে পরিকল্পনা করা হয় তা বিবেচনা করতে হবে।

তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের অভ্যন্তরীণ রোড, ড্রেনেজ নেটওয়ার্ক, ট্রাফিক কন্ট্রোল ইত্যাদি বিষয়ে সিটি কর্পোরেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভাগীয় সদর দপ্তর স্থাপনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যে দায়িত্ব থাকবে তা অত্যন্ত গুরুত্বেরসাথে যথাযথভাবে পালন করবে।

এ প্রকল্প দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তা সম্পর্কে মেয়র বলেন, বিভাগীয় সদর দপ্তর স্থাপন প্রকল্প বাস্তবায়ন হলে মানুষ এক স্থানে সকল সেবা পাবে এবং নাগরিকগণ সুন্দর ও পরিকল্পিত নগরীর সুবিধা পাবে। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ও নির্দেশনা অনুযায়ী আধুনিক বিভাগীয় সদরদপ্তর বাস্তবায়নে সকল দপ্তর সমন্বয়ের মাধ্যমে আন্তরিকভাবে কাজ করতে হবে।

জানা গেছে, মময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার এস এ এম রফিকুন্নবী, ময়মনসিংহ ডিআইজি অফিসের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশীদ, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, ময়মনসিংহ গণপূর্ত সার্কেলের ততত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম কামরুজ্জামান, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শফিকুল ইসলাম তালুকদার সহ তিতাসগ্যাস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিটিসিএল, বিপিডিবি, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস সহ অন্যান্য দপ্তরের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারা থানায় কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন

বিভাগীয় সদর দপ্তর স্থাপন প্রকল্প নিয়ে মসিকের মতবিনিময় সভা

আপডেট টাইম : ০৫:০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১