ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে বিএনপি নেতার গোয়ালঘর থেকে দুই গরু চুরি খানাখন্দ রাস্তাদিয়ে চলে ছাত্রীদের কলেজে আসাযাওয়া, টিনসেটে চলে পাঠদান বরিশালে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশনের ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠিত গৌরনদীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত কালকিনিতে পুলিশের বিশেষ অভিযান: ৫ ওয়ারেন্টের দুই আসামি গ্রেফতার দৌলতপুরে কথিত ভণ্ড পীরের আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ দশমিনায় এক অটোরিকশা চালক ইয়াবা সহ গ্রেফতার মাদকসহ গ্রেপ্তার ও এক বছরের কারাদণ্ড রাজশাহীতে ফিলিং স্টেশনকে দু’লাখ টাকা জরিমানা শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়: জাতীয়করণ প্রাণের দাবি

ভালো দাম থাকায় চাষীরা ঝুকে পড়েছে পাট চাষে

মো.আককাস আলী:  ভালো দাম থাকায় ঝুকে পড়েছে বরেন্দ্রঞ্চলের পাট চাষীরা। এবার জেলায় চলতি মৌসুমে মোট ৭হাজার ৮শ ৫০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। আবাদকৃত জমি থেকে সর্বমোট ৭৭ হাজার ৩শ ৬৫ বেল পাট উৎপাদিত হবে বলে আশা করছে কৃষি বিভাগ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শামসুল ওয়াদুদ জানিয়েছেন, নওগাঁ জেলায় এ বছর দেশি তোষা এবং মেস্তা জাতের পাট চাষ করেছেন কৃষকরা। দেশি জাতের মধ্যে সিভিএল-১, ও ডি ১৫৪ জাতের, তোষা জাতের মধ্যে ও ৯৮৯৭, ও ৪, চাকা, বঙ্গবীর, ও ৭২ এবং মেস্তা জাতের মধ্যে মেস্তা জাতের পাট উল্লেখযোগ্য।
এই জেলায় দেশি জাতের ৫শ হেক্টর, তোষা জাতের ৫ হাজার ৯শ ৫০ হেক্টর এবং মেস্তা জাতের ৪শ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। উপজেলায় বিভিন্ন জাতের পাট চাষের পরিমাণ- সদর উপজেলায় দেশি ৬০ হেক্টর, তোষা ৭৪০ হেক্টর ও মেস্তা জাতের ১১০ হেক্টরসহ মোট ৯১০ হেক্টর, রানীনগর উপজেলায় দেশি জাতের ৫ হেক্টর, তোষা জাতের ২০ হেক্টর ও মেস্তা জাতের ১০ হেক্টরসহ মোট ৩৫ হেক্টর, আত্রাই উপজেলায় দেশি ১০ হেক্টর, তোষা ২০৫ হেক্টর ও মেস্তা জাতের ২০ হেক্টরসহ মোট ২৩৫ হেক্টর, বদলগাছি উপজেলায় দেশি ৩০ হেক্টর, তোষা জাতের ১ হাজার ৭শ ৮৫ হেক্টরসহ মোট ১ হাজার ৮শ ১৫ হেক্টর, মহাদেবপুর উপজেলায় দেশি ৪০ হেক্টর, তোষা জাতের ৭০ হেক্টর ও মেস্তা জাতের ৫ হেক্টরসহ মোট ১১৫ হেক্টর, তোষা জাতের ১৬৫ হেক্টর ওমেস্তা জাতের ৫৫ হেক্টরসহ মোট ২৩ হেক্টর, ধামইরহাট উপজেলায় দেশি ৩০০ হেক্টর, তোষা জাতের ১ হাজার ২শ ২০ হেক্টরসহ মোট ১ হাজার ৫শ ২০ হেক্টর, মান্দা উপজেলায় দেশি ৪৫ হেক্টর, তোষা জাতের ১ হাজার ৭শ ৪৫ হেক্টর ও মেস্তা জাতের ২০০ হেক্টরসহ মোট ১ হাজার ৯শ ৯০ হেক্টর।
নওগাঁর ১১ উপজেলার মধ্যে সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলায় কোনো পাট চাষ হয়নি। কৃষি বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত পাটের ভালো আবাদ হয়েছে। উৎপাদনও ভালো হবে বলে তাদের প্রত্যাশা।
Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে বিএনপি নেতার গোয়ালঘর থেকে দুই গরু চুরি

ভালো দাম থাকায় চাষীরা ঝুকে পড়েছে পাট চাষে

আপডেট টাইম : ০৮:৫০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২