ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

কুষ্টিয়ায় ৩১ কোটি টাকার মাদক ধ্বংস, বিজিবির জিরো টলারেন্সের অঙ্গীকার

দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধিঃ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) প্রায় ৩১ কোটি ৩৪ লাখ টাকার বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে। ৯ এপ্রিল বুধবার বিকেলে কুষ্টিয়া ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত “মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান-২০২৬”-এ এ কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। শুরুতে স্বাগত বক্তব্য দেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদকমুক্ত দেশ গড়তে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা দিন-রাত নিরলসভাবে মাদক চোরাচালান প্রতিরোধে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, মাদক একটি জটিল সামাজিক সমস্যা—এটি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি।

অনুষ্ঠানে ধ্বংস করা মাদকের মধ্যে ছিল ৪৪৩২ বোতল বিদেশি মদ, ৭৭৮৭ বোতল ফেন্সিডিল, ৫৫০.৪ কেজি গাঁজা, ২৬.২৫৩ কেজি হেরোইন, ৬.০৫ কেজি কোকেন, ৬৭,৪৯৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ দ্রব্য। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩১ কোটি ৩৪ লাখ ৯৭ হাজার ৯৯৫ টাকা।

বিজিবি জানায়, ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ১৫ মার্চ পর্যন্ত কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে ১৭৫ জনকে আটক করা হয় এবং প্রায় ১১৪ কোটি ৮০ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজিবি জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এ ধরনের ধ্বংস কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

কুষ্টিয়ায় ৩১ কোটি টাকার মাদক ধ্বংস, বিজিবির জিরো টলারেন্সের অঙ্গীকার

আপডেট টাইম : ০৭:৪০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬