ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

ভুল করলে কেউ ছাড়বে না, বিকেলেই মিছিল হবে: তথ্যমন্ত্রী

সৈয়দ নুর আহসান (গৌরনদী) বরিশাল প্রতিনিধি

কোনো ভুল করলে কেউ আমাদের ছাড়বে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেছেন, নির্বাচনের পরপর এ মুহূর্ত পর্যন্ত একটা হানিমুন পিরিয়ড চলছে আমাদের। এটা হয়তো বেশিক্ষণ থাকবে না। মানুষ তার নিজের চাওয়া-পাওয়া নিয়ে আমাদের মুখোমুখি দাঁড়াবে এবং কোনো ভুল করলে কেউ আমাদের ছাড়বে না। এখনকার যুগে কোনো ভুল ছড়িয়ে পড়তে সময় লাগে না। দুপুর বেলায় ভুল করলে বিকেলে আমার বিরুদ্ধে মিছিল হবে।

সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বরিশালের গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, আমরা উত্তরাধিকার সূত্রে পঙ্গু অর্থনীতি পেয়েছি। সবাই আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি। তিন মাসের মধ্যেই আমাদের ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিতে হয়েছে। কারণ যে ঘাটতিসহ আমরা পেয়েছি, এ ঘাটতি মোকাবেলা করা খুব কঠিন হয়ে যাবে। ভ্যাট থেকে যে টাকা-পয়সা আসে তাতে বাজেটের অর্ধেকও হয় না। বাকি অর্ধেক টাকা কিন্তু নানানভাবে জোগাড় করতে হয়।

তিনি আরও বলেন, সরকার এবং রাষ্ট্রের ক্ষমতা আগের মতো না। কমিউনিকেশনের কারণে জনগণ এখন অনেক বেশি ক্ষমতার মালিক। শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে তা প্রমাণ হয়ে গেছে যে, যত বাহিনী গুছিয়ে রাখা হোক না কেন, যদি জনগণের অনুমোদন না থাকে তাহলে ক্ষমতায় টিকে থাকা যায় না। গুলি করে মানুষ মেরে মেরে ক্ষোভ দমন করা যায় না। এই শিক্ষাগুলো কিন্তু আমাদের সামনে আছে। এজন্য জনগণের ক্ষমতা, ভোটের ক্ষমতা হলো সবচেয়ে শক্তিশালী। সবকিছুর মালিক জনগণ, এ ভয়টা যদি সরকার হিসেবে আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা একটা জবাবদিহিতার মধ্যে থাকতে পারব। আমরাও চাই জবাবদিহিতার এ শক্তিটা সজাগ থাকুক।

উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল হোসেন মিয়া, জেলা উত্তর বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন।

আলোচনা সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন।

Tag :
জনপ্রিয় সংবাদ

উৎসবমুখর পরিবেশে ভেড়ামারায় এসএসসি পরীক্ষা শুরু: পরীক্ষার্থী ২৪৬৮ জন

ভুল করলে কেউ ছাড়বে না, বিকেলেই মিছিল হবে: তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৮:০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬