ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় মাদকসহ যুবক আটক, মেয়াদোত্তীর্ণ ওষুধের দায়ে ফার্মেসিকে জরিমানা ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু, মোটরসাইকেল চালক আহত সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কৃষকের প্রশ্ন,ফসল ফলিয়েও ন্যায্য মূল্য নেই; আর কত? ৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, বিজয়ী মির্জা ফখরুল ঘোড়াঘাটে দাম্পত্য কলহের বলি শিশু তাসপিয়া সৎ বাবা গ্রেপ্তার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে ভেড়ামারায় যুবক গ্রেফতার, থানায় মামলা নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালিত কানিহাটি চা বাগানে কর্মবিরতি,পঞ্চায়েত কমিটি অপসারণের দাবি ভেড়ামারায় স্কাউটিং ও কাবিং কার্যক্রম গতিশীল করতে চার ইউনিট পরিদর্শন

পিকআপ ভর্তি ডিজেল, পেট্রোল ও অকটেন জব্দ

সৈয়দ নুর আহসান (গৌরনদী) বরিশাল ঃ

বরিশালের গৌরনদী উপজেলায় অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে নেওয়ার সময় পিকআপ ভর্তি ডিজেল, পেট্রোল ও অকটেন জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার বিকেলে উপজেলার সরিকল বন্দরের আব্দুর রহমানের গুদামে পিকআপ থেকে অবৈধভাবে জ্বালানি তেল নামানোর সময় অভিযান চালানো হয়। এ সময় ১৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ করা হয়। এর মধ্যে ২,৪০০ লিটার ডিজেল, ৬০০ লিটার অকটেন এবং ২০০ লিটার পেট্রোল ছিল।

এছাড়া একই পিকআপ থেকে নামানো পাশ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার আগরপুর বন্দরে এস্কেন চৌকিদারের ছেলে জুয়েলের দোকান থেকেও আরও ১০ ব্যারেল জ্বালানি তেল জব্দ করা হয়।

সূত্র আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরী থেকে এনএসআই সদস্যরা পিকআপটির পিছু নিয়ে অভিযান চালান এবং জ্বালানি তেল জব্দ করেন। এ ঘটনায় ব্যবসায়ী আব্দুর রহমানকে লাইসেন্সবিহীনভাবে পেট্রোল ও ডিজেল সংগ্রহের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জব্দকৃত জ্বালানি তেল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রয়ের জন্য সরিকল বাজার কমিটির জিম্মায় রাখা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। তাকে সহযোগিতা করেন গৌরনদী মডেল থানা পুলিশ ও এনএসআই-এর সদস্যরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাদকসহ যুবক আটক, মেয়াদোত্তীর্ণ ওষুধের দায়ে ফার্মেসিকে জরিমানা

পিকআপ ভর্তি ডিজেল, পেট্রোল ও অকটেন জব্দ

আপডেট টাইম : ০৭:৫৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬