ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরের জোড়া হত্যা মামলা: শুটার টুয়েল রিমান্ডে, মিলল চাঞ্চল্যকর তথ্য নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এমপি লাভলু রাজশাহীতে জাল টাকায় কেনা স্বর্ণের চেইন উদ্ধারসহ গ্রেপ্তার ২ রাজশাহীতে ভুয়া আইডি খুলে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারকারি কাঁচু গ্রেপ্তার নাগরপুরে ৬ বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার করেছে এসআরবি জীবিত থেকেও আজ এক যুগ ধরে কাগজ পএে মৃত , ভেড়ামারায় ১ লাখ ১০ হাজার টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ‎ ভেড়ামারায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড ও জরিমানা রাজশাহীতে ভুয়া আইডি খুলে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারকারি কাঁচু গ্রেপ্তার

দৌলতপুরের জোড়া হত্যা মামলা: শুটার টুয়েল রিমান্ডে, মিলল চাঞ্চল্যকর তথ্য

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে চরাঞ্চলের আধিপত্য বিস্তার, জমির দখল ও অবৈধ বালু ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে সংঘটিত জোড়া হত্যা মামলার অন্যতম আসামি ও শুটার টুয়েল ফরাজি(৩০)কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত টুয়েলকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হলে বিজ্ঞ আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদকালে পুলিশের কাছে চরাঞ্চলের অপরাধ সাম্রাজ্য ও হত্যাকাণ্ডের বিষয়ে বেশ কিছু চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে সে।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) দৌলতপুর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ২৭ অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরাঞ্চলে আধিপত্য বিস্তার, চরের জমি দখল এবং অবৈধ বালু ব্যবসাকে কেন্দ্র করে মুন্তাজ মন্ডল ও নাজমুল হোসেন নামের দুই ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করা হয়। ওই আলোচিত জোড়া হত্যা মামলার অন্যতম প্রধান আসামি ও অস্ত্রধারী শুটার টুয়েল ফরাজিকে গত ৪ অক্টোবর বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।

টুয়েল ফরাজি উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়ার গ্রামের আলাই ফরাজির ছেলে। ​সংবাদ সম্মেলনে দৌলতপুর থানার ওসি মো. খালেদুর রহমান জানান, টুয়েলকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হলে বিজ্ঞ আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের পেছনের মূল পরিকল্পনাকারী, চরাঞ্চলে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠী এবং অবৈধ বালু কারবারের নেপথ্যে থাকা ব্যক্তিদের সম্পর্কে টুয়েল গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

ওসি খালেদুর রহমান আরও বলেন, “টুয়েলের দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার বাকি আসামিদের গ্রেফতার এবং চরাঞ্চলকে অপরাধমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান জোরদার করা হবে। চরাঞ্চল ঘিরে যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে দৌলতপুর থানা পুলিশ কঠোর জিরো টলারেন্স নীতি বজায় রাখবে।”
​

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরের জোড়া হত্যা মামলা: শুটার টুয়েল রিমান্ডে, মিলল চাঞ্চল্যকর তথ্য

দৌলতপুরের জোড়া হত্যা মামলা: শুটার টুয়েল রিমান্ডে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আপডেট টাইম : ০৬:৩৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬