ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জীবিত থেকেও আজ এক যুগ ধরে কাগজ পএে মৃত , ভেড়ামারায় ১ লাখ ১০ হাজার টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ‎ ভেড়ামারায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড ও জরিমানা রাজশাহীতে ভুয়া আইডি খুলে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারকারি কাঁচু গ্রেপ্তার নাগরপুরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঘোড়াঘাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স নওগাঁয় পালিত হলো জাতীয় কন্যাশিশু দিবস ‎ভেড়ামারায় দুই গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মামুন গ্রেপ্তার ‎ ভেড়ামারায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ‎ ‎

ভেড়ামারায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড ও জরিমানা

‎হেলাল মজুমদার কুষ্টিয়া
‎কুষ্টিয়ার ভেড়ামারায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
‎
‎মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা আনুমানিক ৩টার দিকে ভেড়ামারা পৌর এলাকার ঢাকা কোচ কাউন্টার ও ডাকবাংলো এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল আরাফাতের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
‎
‎অভিযানে মাদক সেবন ও মাদক ব্যবসার দায়ে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, ভেড়ামারা পৌরসভার কাচারিপাড়া এলাকার মৃত খন্দকার সাইদুল ইসলামের ছেলে মো. তামজিদুল ইসলাম (৩৪)। তাঁকে দুই মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
‎
‎অপর দণ্ডপ্রাপ্ত মোফাজ্জেল মণ্ডলের ছেলে মো. মুনতাজ মণ্ডল (৪৫), যিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁকে মাদক ব্যবসার দায়ে এক বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
‎
‎এ ছাড়া কাচারিপাড়া এলাকার শামসুল আলমের ছেলে মো. আশরাফুল আলম ইমন (৪৩)-কে মাদক সেবনের দায়ে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।
‎
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল আরাফাত বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
‎
‎তিনি মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

জীবিত থেকেও আজ এক যুগ ধরে কাগজ পএে মৃত ,

ভেড়ামারায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড ও জরিমানা

আপডেট টাইম : ০৭:০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬