নওগাঁয় পালিত হলো জাতীয় কন্যাশিশু দিবস
মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি :
“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও স্কুল পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
নওগাঁ সদর: সোমবার (১২ অক্টোবর)জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এবং বাংলাদেশ শিশু একাডেমি, নওগাঁর যৌথ আয়োজনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন।
মহাদেবপুর: উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ইউএনও মানজুরা মশাররফ এর সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর: উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ইউএনও মোছা. মুরশিদা খাতুন এর সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল,কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো.শরিফ উল আলমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।
ধামইরহাট: উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ইউএনও কাজি তাহমিনা শারমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-২ আসনের সাংসদ ইন্জিনিয়ার এনামুল হক।
কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে একটি সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ই ছিল এই আয়োজনের মূল বার্তা।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 


















