ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযান, ৩ লাখ ৬৪ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ মাত্র ২০ মিনিটে তিন প্রাণ রক্ষা, প্রশংসায় ভাসছেন ভেড়ামারা থানার ওসি শামীম শেখ স্কুলছাত্রী কে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন অটোচালক সুমন নতুন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত তিস্তা চরাঞ্চলের কৃষক সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি ও ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার ভেড়ামারায় আবু হাজী জহির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী ‎ রানীনগরে ইসলামী ব্যাংকের টাকা ছিনতাই নাটকের রহস্য উন্মোচন গ্রেফতার ৬ সিলেটস্থ তাহিরপুর সমিতির কমিটি গঠন ভেড়ামারায় জমি নিয়ে বিরোধে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ‎ ভেড়ামারায় অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ফার্মেসীকে জরিমানা

মাত্র ২০ মিনিটে তিন প্রাণ রক্ষা, প্রশংসায় ভাসছেন ভেড়ামারা থানার ওসি শামীম শেখ

হেলাল মজুমদার, কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের দ্রুত পদক্ষেপ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখের দূরদর্শী সিদ্ধান্তে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা থেকে রক্ষা পেয়েছেন এক মা ও তাঁর দুই সন্তান। মাত্র ২০ মিনিটের মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সক্ষম হয় পুলিশ।
ঘটনাটি ঘটে ভেড়ামারা রেলস্টেশনের অদূরে। পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে ঝগড়া করে কুষ্টিয়ার দৌলতপুর থেকে দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসেন ওই নারী। অভিযোগ রয়েছে, বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি আত্মহত্যার কথা বলেছিলেন। একপর্যায়ে ভেড়ামারা রেলস্টেশনের কাছাকাছি রেললাইনে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন তিনি ও তাঁর দুই সন্তান।
বিষয়টি জানতে পেরে পরিবারের একজন সদস্য দ্রুত ভেড়ামারা থানার ওসি শামীম শেখকে ফোন করে বিস্তারিত জানান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ওসি বিষয়টির গুরুত্ব অনুধাবন করে রেলস্টেশন এলাকায় পুলিশ সদস্যদের একটি দল পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খোঁজাখুঁজির একপর্যায়ে রেললাইনের ওপর থেকে ওই মা ও তাঁর দুই সন্তানকে উদ্ধার করেন। তাঁদের উদ্ধারের কিছুক্ষণের মধ্যেই সেখানে ট্রেন এসে পৌঁছায়। পুলিশের দ্রুত তৎপরতা ও সময়োপযোগী সিদ্ধান্তের কারণে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়।
এ ঘটনায় ওই নারীর পরিবারের সদস্যরা ভেড়ামারা থানায় এসে ওসি শামীম শেখের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা জানান, এত অল্প সময়ের মধ্যে পুলিশ এমন দ্রুততার সঙ্গে পদক্ষেপ নেবে, তা তাঁরা কল্পনাও করতে পারেননি।
পুলিশের দায়িত্বশীলতা, তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ ও দ্রুত অভিযান পরিচালনার এই ঘটনা স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে। সময়মতো পুলিশের হস্তক্ষেপে তিনটি প্রাণ রক্ষা পাওয়ায় স্বস্তি ফিরেছে সংশ্লিষ্ট পরিবারে। পরে তাদের পরিবারের কাছে মা ও ২ সন্তানকে তুলেদেন।।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযান, ৩ লাখ ৬৪ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ

মাত্র ২০ মিনিটে তিন প্রাণ রক্ষা, প্রশংসায় ভাসছেন ভেড়ামারা থানার ওসি শামীম শেখ

আপডেট টাইম : ১১:৪৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬