ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রতিভা মডেল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে ‘ফল উৎসব ও মা সমাবেশ’ অনুষ্ঠিত। ভেড়ামারায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত মোহনপুরে গ্রেফতারের পর জামাই আদরে সাজাপ্রাপ্ত আসামি,অপরাধ দমনেও ব্যর্থ পুলিশ বালিকা উচ্চ বিদ্যালয়ে নারী  শিক্ষার্থীদের সাথে এসপি তারিকুল ইসলাম এর মত বিনিময়  শীশীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল তানোরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও কমিউনিটি পুলিশিং সভা আয়োজন  দৌলতপুরে সাপের আতঙ্ক: দুই সপ্তাহে ৮ জন আক্রান্ত, শিশুর মৃত্যু অনলাইনে হাজিরা দিতে আমগাছে প্রধান শিক্ষক, ভাইরাল ছবি ঘিরে আলোচনা রাজশাহীতে এজাহার নামীয় আসামী ধরতে ব্যর্থ হচ্ছে বোয়ালিয়া মডেল থানা রাজশাহীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলা

আগৈলঝাড়ায় ব্রিজ নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহারের সত্যতা মেলায়, ভেঙে ফেলার নির্দেশ

সৈয়দ নুর আহসান (গৌরনদী) বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় একটি আয়রন ব্রিজের ঢালাই কাজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহারের সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় নির্মাণাধীন ব্রিজটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার রত্নপুর ইউনিয়নের দুশুমি-করিমবাজার খালের ওপর নির্মাণাধীন ব্রিজটি সরেজমিন পরিদর্শন শেষে উপজেলা এলজিইডি প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী এ নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের রুহুল আমিনের বাড়ির সামনে ইউনিয়ন পরিষদের অর্থায়নে ব্রিজটি নির্মাণ করা হচ্ছিল। গত মঙ্গলবার ব্রিজের উত্তর পাশের শেষ অংশে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহার করে ঢালাই দেওয়া হয়।

এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।

খবর পেয়ে উপজেলা প্রকৌশলী ঘটনাস্থলে গিয়ে অনিয়মের প্রমাণ পান। এসময় স্থানীয় শতাধিক মানুষ জানান, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল মোল্লা রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করে ঢালাই কাজ সম্পন্ন করেছেন।

এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানার পর প্রকৌশলীকে তদন্তে পাঠানো হয়। তদন্তে বাঁশ ব্যবহারের সত্যতা পাওয়া গেছে।

তিনি আরও জানান, ব্রিজটির মূল কাঠামো গত অর্থবছরে ১ শতাংশ তহবিলের অর্থায়নে নির্মিত হলেও উপরের ঢালাইয়ের জন্য চলতি অর্থবছরে কোনো বরাদ্দ বা অনুমোদন ছিল না। ইউপি সদস্য নিজ উদ্যোগে এলাকাবাসীর সহায়তায় ঢালাই কাজ করেন, যেখানে অনিয়ম হয়েছে।

ইউএনও বলেন, “বাঁশ ব্যবহারের ফলে ব্রিজের স্থায়িত্ব ও নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়েছে। তাই ব্রিজটি ভেঙে সরকারি নিয়ম মেনে নতুন করে নির্মাণ করা হবে। অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের অভিযোগ, ব্রিজটির নির্ধারিত দৈর্ঘ্য ৫৫ ফুট হলেও ঢালাই দেওয়া হয়েছে ৪৫ ফুট। ৫ ইঞ্চি ঢালাইয়ের পরিবর্তে দেওয়া হয়েছে প্রায় সাড়ে ৩ ইঞ্চি। এছাড়া ৮ ইঞ্চি পরপর রড দেওয়ার

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিভা মডেল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে ‘ফল উৎসব ও মা সমাবেশ’ অনুষ্ঠিত।

আগৈলঝাড়ায় ব্রিজ নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহারের সত্যতা মেলায়, ভেঙে ফেলার নির্দেশ

আপডেট টাইম : ০৮:০২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬