ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে বিএনপি নেতার গোয়ালঘর থেকে দুই গরু চুরি খানাখন্দ রাস্তাদিয়ে চলে ছাত্রীদের কলেজে আসাযাওয়া, টিনসেটে চলে পাঠদান বরিশালে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশনের ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠিত গৌরনদীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত কালকিনিতে পুলিশের বিশেষ অভিযান: ৫ ওয়ারেন্টের দুই আসামি গ্রেফতার দৌলতপুরে কথিত ভণ্ড পীরের আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ দশমিনায় এক অটোরিকশা চালক ইয়াবা সহ গ্রেফতার মাদকসহ গ্রেপ্তার ও এক বছরের কারাদণ্ড রাজশাহীতে ফিলিং স্টেশনকে দু’লাখ টাকা জরিমানা শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়: জাতীয়করণ প্রাণের দাবি

রাজশাহীতে এমপি’র থেকে ফুলের মালা পাওয়া ইউপি সদস্য হেরোইনসহ আটক

রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর পুঠিয়ায় হেরোইনসহ ফরমান আলী নামে এক ইউপি সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার দুপুরে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকা থেকে তাকে আটক করে।
এসময় তার কাছ থেকে ১শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। আটক ইউপি সদস্য পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য। সম্প্রতি পুঠিয়া-দুর্গাপুর আসনের এমপি মুনসুর তার বাড়িতে ফরমান আলীকে ফুল দিয়ে বরণ করে নেন। এমপির সঙ্গে ফরমানের বেশ সখ্যতা ছিলো বলেও দাবি করেন এলাকাবাসি।
রাজশাহী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বিষয়টি নিশ্চত করে জানান, রোববার দুপুরে বানেশ্বর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ইউপি সদস্য ফরামান আলী একজন মাদকাসক্ত ব্যক্তি। সাথে তিনি মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। তিনি এলাকায় মাদকের গডফাদার নামেও পরিচিত। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।
Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে বিএনপি নেতার গোয়ালঘর থেকে দুই গরু চুরি

রাজশাহীতে এমপি’র থেকে ফুলের মালা পাওয়া ইউপি সদস্য হেরোইনসহ আটক

আপডেট টাইম : ১১:৩৪:৩২ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২