ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী মূল্যে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান ক্যাবের ভেড়ামারায় আওয়ামী লীগ ও জাসদ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘোড়াঘাটে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত মহাদেবপুরে ২ কেজি গাঁজাসহ কুখ্যাত এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ফুলবাড়ীতে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট খেয়ে একজনের মৃত্যু সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি প্রতিভা মডেল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে ‘ফল উৎসব ও মা সমাবেশ’ অনুষ্ঠিত। ভেড়ামারায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত মোহনপুরে গ্রেফতারের পর জামাই আদরে সাজাপ্রাপ্ত আসামি,অপরাধ দমনেও ব্যর্থ পুলিশ

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে দৌলতপুরে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও দীর্ঘ সময় আটকে রেখে সাজানো মামলায় জড়ানোর প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের সাংবাদিক। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় দৌলতপুর উপজলা পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি এ্যাড. এমজি মাহমুদ মন্টুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন এটিএন নিউজের কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলাম, মাছরাঙ্গা টিভি’র জেলা প্রতিনিধি তাশরিক সঞ্চয়, সিনিয়র সাংবাদিক খন্দকার জালাল উদ্দিন, সাইদুল আনাম, সাংবাদিক সোহানুর রহমান শিপন, সোহাগ আহমেদ ও রনি আহমেদ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এসময় দৌলতপুরের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দৌলতপুরের সর্বস্তরের সাংবাদিকদের আয়োজনে প্রতিবাদ সমাবেশে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। এ ছাড়া রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ সহ পেশাগত দায়িত্বপালনে সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী মূল্যে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান ক্যাবের

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে দৌলতপুরে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

আপডেট টাইম : ০৬:৪০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১