ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

সাপাহারে পূণর্ভবা নদীর ভাঙন রোধে পাড়ে বাঁধ নির্মাণের দাবি

আবু বক্কার, সাপাহার ( নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়নের বলদিয়াঘাট নদীর ভাঙন রোধে পাড়ে বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার এসংক্রান্ত একটি লিখিত আবেদনের প্রেক্ষিতে এই দাবি জানানো হয়। একদল সাংবাদিক সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, প্রতি বছর বর্ষাকালে উজান থেকে নেমে আসা ঢলে বলদিয়াঘাট শহীদ শেখ রাসেল সেতুর পূর্ব-দক্ষিন পাড়টিতে ভাঙন শুরু হয়।

বিগত ২০ বছরে ভাঙনের কবলে পড়ে রাস্তা, ঘর-বাড়ী ভাঙতে ভাঙতে একটি ওয়াক্তিয়া মসজিদ ও ভিটেমাটিসহ প্রায় ৫০ একর জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ইব্রাহিম হোসেন, এনামুল হক, শফিকুল ইসলাম, নাজমুল হক, সফিকুল ইসলাম, ফজলুর রহমান, রেজুয়ান হোসেন, সেতাবুর রহমান, আতাউর রহমান, মিজান রহমান, আজিজুল ইসলামসহ অন্তত অর্ধশত ঘর-বাড়ী বসতভিটা নদী গর্ভে তলিয়ে যাওয়ায় সর্বস্ব হরিয়ে নিজ গ্রাম ছেড়ে বিভিন্ন স্থানে চলে গেছেন।

এই পরিস্থিতি উত্তরণে স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপির সুদৃষ্টি কামনা করেন স্থানীয়রা। বলদিয়াঘাট গ্রামের বাসিন্দা আলতাস আলী, লুৎফর রহমান, রফিকুল ইসলাম, জাকারিয়া হোসেন, বাদশাহ, শহিদুল ও মনিরুল ইসলাম বলেন, আমরা নদী পাড়ে অধিকাংশ সংখ্যক খেটে খাওয়া দিনমজুর এবং অল্পসংখ্যক কৃষক দীর্ঘ বেশ কয়েক বছর ধরে বসবাস করে আসতেছি।

এভাবে নদী ভাঙতে থাকলে হয়ত আগামী কয়েক বছরের মধ্যে আমাদেরকে গৃহহারা হয়ে যেতে হবে। বর্তমানে নদী পাড়ে প্রায় শতাধিক পরিবার ভাঙন ঝুঁকিতে রয়েছে যাতে করে বলদিয়াঘাট শহীদ শেখ রাসেল সেতুর পূর্ব-দক্ষিন নদী পাড়ে বাঁধ নির্মান অতিব জরুরি প্রয়োজন হয়ে পড়েছে। পাতাড়ী ইউপি চেয়ারম্যান মুকুল মিয়া বলেন, এবছর নদী পাড়ে গ্রামটির যে অবস্থা মামরা দেখেছি, তাতে দ্রুত ব্লক দিয়ে বাঁধ নির্মান করা না গেলে অনেক পরিবার চরম বিপদগ্রস্ত হতে পারে। আমরা আশা করছি স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সাধান চন্দ্র মজুমদার বিষয়টি সমাধানে সুদৃষ্টিতে দেখবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন

সাপাহারে পূণর্ভবা নদীর ভাঙন রোধে পাড়ে বাঁধ নির্মাণের দাবি

আপডেট টাইম : ০৪:০৮:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০