ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
যশোর কোতয়ালী থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ থেকে উদ্ধার কুমিরের ঠাঁই হলো গাজীপুর সাফারি পার্কে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ডিমলায় যুবদলের বিক্ষোভ বাহিরচর ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত দৌলতপুরে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন গাইবান্ধায় জেলা আ.লীগের সভাপতি ও দপ্তর সম্পাদক গ্রেপ্তার ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধে অভিযান, জব্দ ৪টি ব্যাটারি কুষ্টিয়া দৌলতপুরে জনগণের সাথে মতবিনিময়েই এগিয়ে কামরুল মোল্লা বাঘায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে কারসাজির অভিযোগ, ৩০ কেজির স্থলে দেওয়া হচ্ছে ২৪-২৫ কেজি ডিমলায় ফসলে অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যশোর কোতয়ালী থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

যশোর প্রতিনিধি: যশোর কোতয়ালী থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বাংলাদেশ পুলিশের ‘থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় শনিবার (২১ নভেম্বর) এ ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট অতিথিরা।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নতুন থানা ভবন নির্মাণের মাধ্যমে যশোর কোতয়ালী থানার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও জনবান্ধব হবে। এর ফলে পুলিশি সেবা প্রদানের পরিবেশ উন্নত হবে এবং সাধারণ মানুষ আরও সহজে ও স্বাচ্ছন্দ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেবা গ্রহণ করতে পারবেন।

তিনি আরও বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশি সেবার মানোন্নয়নে আধুনিক অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

যশোর কোতয়ালী থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

যশোর কোতয়ালী থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৩০:১১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬