ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কালীগঞ্জে বারোবাজারে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন ভেড়ামারায় বৃষ্টিতে মাঠে জলাবদ্ধতা, পানিতে ডুবে নষ্ট হচ্ছে কৃষকের ফসল মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কুষ্টিয়া সফর সূচিতে কিঞ্চিত পরিবর্তন নিম্নচাপের প্রভাবে কুষ্টিয়াসহ সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে আমন চাষিরা যশোর কোতয়ালী থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ থেকে উদ্ধার কুমিরের ঠাঁই হলো গাজীপুর সাফারি পার্কে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ডিমলায় যুবদলের বিক্ষোভ বাহিরচর ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত দৌলতপুরে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন গাইবান্ধায় জেলা আ.লীগের সভাপতি ও দপ্তর সম্পাদক গ্রেপ্তার

কালীগঞ্জে বারোবাজারে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ গভীর রাতে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ২০ শে নভেম্বর শুক্রবার গভীর রাতে দুইটার দিকে উপজেলার বারোবাজার ইউনিয়নের হাসিলবাগ গ্রামে ২ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের টেলিভিশন, ফ্যান, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাব পুড়ে গেছে।

স্থানীয় বাসিন্দা ও দলীয় সূত্রে জানা গেছে, গতকাল ২০শে নভেম্বর শুক্রবার রাত দুইটার দিকে কয়েকজন দুর্বৃত্ত কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়ার পর তারা কিছু সময় সেখানে অবস্থান করে চলে যায়। পরে কার্যালয়ের ভেতরে আগুন দেখতে পেয়ে এক নারী চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় ভেতরের সব আসবাব পুড়ে যায়।

জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। এ ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন স্থানীয় বিএনপি নেতারা। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, বারোবাজারের হাসিলবাগ গ্রামে বিএনপির একটি কার্যালয়ে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে বারোবাজারে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন

কালীগঞ্জে বারোবাজারে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন

আপডেট টাইম : ০৫:৩৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬