ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় ডাঃ শামসুদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রেজা আহমেদ বাচ্চু ফিলিপনগর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সবুর সাদ্দামের নির্বাচনী প্রচারণা শুরু একই জানাজায় পাশাপাশি কবরে শায়িত বাবা-ছেলে ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধ মিল থেকে চলছে চাউল সংগ্রহ অভিযান রাজশাহী প্রেসক্লাবের সভাপতির সুস্থতায় দোয়া মাহফিল প্রতিবন্ধীর কষ্ট দেখে বাড়ালেন সাহায্যের হাত: হুইলচেয়ার উপহার দিলেন ছাত্রদল আহ্বায়ক বন্যাকবলিত মানুষের পাশে উপজেলা প্রশাসন, দৌলতপুরে ৭০ পরিবার পেল খাদ্য সহায়তা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভেড়ামারায়  সোনার বাংলা’র উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ

সুষ্ঠু তদারকির অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে কালিদাসপুর কমিউনিটি ক্লিনিক

দৌলতপুরে দীর্ঘদিন বন্ধ থাকায় ঝোপঝাড়ের বাসস্থানে পরিণত হয়েছে কালিদাসপুর কমিউনিটি ক্লিনিক।

ডেইলি নিউজ বাংলা ডেক্স: চিকিৎসক নেই। তাই চিকিৎসা সেবা না পেয়ে বিভিন্ন বয়সী রোগীরা ফিরে যাচ্ছেন। কর্তব্যরত সিএইচসিপির অবহেলা আর অনুপস্থিত থাকা ও সুষ্ঠু তদারকির অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৪ আড়িয়া ইউনিয়নের কালিদাসপুর কমিউনিটি ক্লিনিক।

এলাকাবাসীর ভাষ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যসেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে কমিউনিটি ক্লিনিকের গুরুত্ব দিয়েছেন। কিন্তু অসাধু কিছু সিএইচসিপির কারণে ভেস্তে যেতে বসেছে স্বাস্থ্যসেবা।সরেজমিনে দেখা যায়, উপজেলার আড়িয়া ইউনিয়নের কালিদাসপুর কমিউনিটি ক্লিনিকটি বন্ধ রয়েছে।

কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মোঃ শিহাব হোসেন অনুপস্থিত রয়েছেন  প্রায় ৩বছর ধরে। এতে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুরক্ষাসহ গ্রামীণ শিশু, নারী ও সাধারণ রোগীদের চিকিৎসা সেবা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে আশপাশ থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের। তাছাড়া নিয়মিত তদারকি নেই বলে অভিযোগ করেছেন এলাকা বাসী।

এলাকার বাসিন্দা রজিনা খাতুন, আকলিমা খাতুনসহ একাধিক ব্যক্তি জানান,এর আগে প্রতিদিন অসংখ্য রোগী সেবা নিতে আসতো। কিন্তু সিএইচসিপি শিহাব থাকেন না প্রায় ৩বছর। উনার পরিবর্তে মাঝে মধ্যে একজন সিএইসসিপি আসেন তবে কখন আসেন আর কখন যায় সেটা এলাকার অধিকাংশ মানুষই অবগত নন। বেশিরভাগ সময়ই এই ক্লিনিক বন্ধ থাকে। সিএইচসিপি শিহাব এর ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.তৌহিদুল হাসান তুহিন জানান,এবিষয়ে আমাদের কাছে এলাকাবাসি একটি লিখিত অভিযোগ দিয়েছে, আমরা সেখানে যেয়ে অভিযোগের সত্যতা পেয়েছি। সেখানে  আপাতত অন্য একজন সপ্তাহে তিন দিন ডিউটি করছে। এ বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় ডাঃ শামসুদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

সুষ্ঠু তদারকির অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে কালিদাসপুর কমিউনিটি ক্লিনিক

আপডেট টাইম : ০৬:০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১