ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে বিএনপি নেতার গোয়ালঘর থেকে দুই গরু চুরি খানাখন্দ রাস্তাদিয়ে চলে ছাত্রীদের কলেজে আসাযাওয়া, টিনসেটে চলে পাঠদান বরিশালে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশনের ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠিত গৌরনদীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত কালকিনিতে পুলিশের বিশেষ অভিযান: ৫ ওয়ারেন্টের দুই আসামি গ্রেফতার দৌলতপুরে কথিত ভণ্ড পীরের আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ দশমিনায় এক অটোরিকশা চালক ইয়াবা সহ গ্রেফতার মাদকসহ গ্রেপ্তার ও এক বছরের কারাদণ্ড রাজশাহীতে ফিলিং স্টেশনকে দু’লাখ টাকা জরিমানা শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়: জাতীয়করণ প্রাণের দাবি

১৭ নভেম্বর থেকে চালু হচ্ছে রাজশাহী- কক্সবাজার রুটে সরাসরি বিমান : ঘোষনা নভোএয়ারের 

রাজশাহী ব্যুরোঃ  রাজশাহী থেকে কক্সবাজার রুটে আগামী ১৭ নভেম্বর থেকে সরাসরি ফ্লাইট চালু করবে নভোএয়ার। এ উপলক্ষ্যে নভোএয়ার আগামী ১৭ নভেম্বর, বৃহস্পতিবার সকাল ১০টায় শাহ মখদুম বিমানবন্দরে উদ্বোধীন অনুষ্ঠানের আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় অনুমতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
মঙ্গলবার সন্ধ্যায় নগর ভবনে রাজশাহী-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালুর উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের হাতে তুলে দেন নভোএয়ার এর রাজশাহীর সেলস ইনচার্জ মানিক কৃষ্ণ চক্রবর্তী ও এয়ারপোর্ট অপারেশন ইনচার্জ আসাদুজ্জামান শাওন। এ সময় রাজশাহী চেম্বার অব কর্মাস ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর নগর ভবনে নভোএয়ারের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও রাজশাহী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সাথেরাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের এক সভায় রাজশাহী-কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়।
নভোএয়ার এর রাজশাহীর সেলস ইনচার্জ মানিক কৃষ্ণ চক্রবর্তী জানান, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজশাহী বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে নভোএয়ারের ফ্লাইট ছেড়ে যাবে। প্রতি সপ্তাহে রবিবার বিকাল ৩টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে রাজশাহীর উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে। রাজশাহী থেকে কক্সবাজার যেতে সময় লাগবে ১ ঘন্টা ৩০ মিনিট।
Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে বিএনপি নেতার গোয়ালঘর থেকে দুই গরু চুরি

১৭ নভেম্বর থেকে চালু হচ্ছে রাজশাহী- কক্সবাজার রুটে সরাসরি বিমান : ঘোষনা নভোএয়ারের 

আপডেট টাইম : ০৯:০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২