ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

অচেনা রূপে চিরচেনা ঢাকা।

কাজি মোস্তফা রুমি:  ঢাকা এখন ফাঁকা। পাল্টে গেছে চিরচেনা রাজধানীর চিত্র। কোথাও কোনো ব্যস্ততা নেই। নেই যানজট বা মানুষের কোলাহল। সড়কে টুকটাক ব্যক্তিগত গাড়ির দেখা মিলছে। গণপরিবহনও অনেক কম। আছে যাত্রী সংকটও। মোড়ে মোড়ে অনেকটা অলস সময় পার করছে ট্রাফিক৷ নিরাপত্তার স্বার্থে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছে নগর পুলিশ। করা হচ্ছে তল্লাশিও।
মিরপুর, শেরেবাংলা নগর, বিজয় সরণি, তেজগাঁও ও কাকরাইল এলাকা ঘুরে দেখা গেছে, পুরো রাস্তা ফাঁকা, সড়কে পিনপতন নীরবতা। মাঝেমধ্যে দু-একটা গাড়ি সাই শব্দে দ্রুত চলে যাচ্ছে। এ যেন চেনার গভীরে অচেনা এক ঢাকা।
মানিকমিয়া অ্যাভিনিউ, গুলশান-বাড্ডা লিংক রোড, কারওয়ান বাজার, উত্তরাসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে, কোথাও ট্রাফিক সিগনালের প্রয়োজন হচ্ছে না। রাস্তার যে পাশে যখন গাড়ি বেশি, তখন তারা নিজেরাই একপাশ থেকে অন্য পাশে যাচ্ছেন। গাড়ির সংখ্যা এতটায় কম যে ট্রাফিক পুলিশ সদস্যরা বক্সে বসে অলস সময় কাটাচ্ছেন।
তবে ঈদকেন্দ্রিক রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে আছে পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। নিয়ন্ত্রণে রাখা হচ্ছে যানবাহনের। গতিবিধি কোনো রকম সন্দেহ হলেই করা হচ্ছে তল্লাশিও।
তেজগাঁও এলাকায় চেকপোস্টে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহীদুল্লাহ্ বলেন, মানুষজন তো গ্রামের বাড়িতে গেছে। রাস্তাঘাট মোটামুটি ফাঁকা। সার্বিক পরিবেশ ভালো। আমরা তৎপর আছি, যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
সেখানে দায়িত্বরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার বলেন, ঢাকা শহর তো একেবারেই ফাঁকা। আগের মত গাড়ি নেই এখন। ফাঁকা রাস্তায় নিরাপত্তার স্বার্থে আমরা চেকপোস্ট বসিয়েছি। রাজধানীবাসীর নিরাপত্তার স্বার্থে আমরা তল্লাশিও করছি। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।
যাত্রীর অপেক্ষায় সারি সারি দাঁড়িয়ে আছে ভাড়ায় চলা মোটরসাইকেল। মধ্যবাড্ডার গুদারাঘাটে ভাড়ায় চলাচল করা বেশ কয়েকজন মোটরসাইকেলচালককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেখানে যাত্রীর অপেক্ষায় থাকা একজন চালক বলেন, ঈদের লম্বা ছুটির কারণে এবার যাত্রীর চাপ কম।
এদিকে রাজধানীর অন্য পয়েন্টগুলোর চেকপোস্টে দায়িত্বরত ট্রাফিক পুলিশেরা বলছেন, ঢাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করাতেই তাদের ঈদ আনন্দ।
Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

অচেনা রূপে চিরচেনা ঢাকা।

আপডেট টাইম : ০১:০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২