ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি”

অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি”

বোয়ালমারীতে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় ৪৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছেন।
গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বোয়ালমারী পৌরসদরের চৌরাস্তায় বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ সংলগ্ন এলাকায় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের  ঘটনা ঘটেছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, লন্ড্রি ব্যবসায়ী মিন্টু রায়, ফার্মেসি ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী মো. আকিজ মোল্যা, ক্ষুদ্র যন্ত্রাংশ মোটর মেরামত কারিগর মো. মিতুল শেখ, বালু ব্যবসায়ী রওশন মোল্যা ও সেলুন ব্যবসায়ী গৌতম দাস।
ক্ষতিগ্রস্থ এলাকা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার চৌরাস্তা বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ সংলগ্ন স্টেশন রোডের উত্তর পাশে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টিনশেট একটি দোকানে ধোঁয়া দেখতে পায় পথচারীরা। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে ততোক্ষণে টিনসেট ঘরের ৫ টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে ভিতরে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। শুধু দোকানের চালের টিন পুড়ে লাল হয়ে দাঁড়িয়ে আছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে বাড়িতে যায় ব্যবসায়ীরা। রাত  সাড়ে ১২টার দিকে পথচারীরা মো. মিতুল শেখের মোটর-ফ্যান সার্ভিসিং সেন্টারে আগুন দেখতে পায়। এ সময় কয়েকবার বৈদ্যুতিক সংযোগ লাইনে বিস্ফোরণ ঘটে এতে মুহূর্তে আশপাশের দোকানেও আগুন লেগে যায়।
ক্ষতিগ্রস্থ ফার্মেসি ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী মো. আকিজ মোল্যা জানান, সব মিলিয়ে পাঁচটা দোকানে নগদ টাকাসহ প্রায় ৪০ থেকে ৫০  লাখ টাকার মালামাল সব পুড়ে ছাই হয়ে গেছে। আমরা সবাই ক্ষুদ্র ব্যবসায়ী। নিজেদের পুঁজি আর ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা-বাণিজ্য করে পরিবার পরিজন নিয়ে বেঁচে ছিলাম। এখনতো সব শেষ হয়ে গেলো।
 বুধবার এ ব্যাপারে বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার রনেন্দ্র নাথ চৌধুরী জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তিনটি লাইনে এর ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হযই। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ৫টি দোকানের সব কিছু পুড়ে গেছে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারবো।
Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি”

আপডেট টাইম : ০৮:২৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪