ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাগমারা পুলিশের অভিযানে অপহৃত ৭ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার মূল আসামি ধামকুড়ি গণহত্যা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও মোমবাতি প্রজ্জলন বরেন্দ্র অঞ্চলে বোরো ধানের উৎপাদন ব্যয় বেড়ে গেলেও ন্যায্য দাম নিয়ে হতাশায় চাষীরা  নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা নিহত ২ গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও ক্ষমাশীল ঠিকাদার লুৎফুর পলাতক, সড়কে দিরাই-শাল্লা মানুষের ভোগান্তি বেরোবিতে লাইব্রেরির সময় বাড়ানোসহ তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান জাতীয় পুষ্টি সপ্তারহের উদ্ধোধন অধিকার ও সংস্কারের লক্ষ্যে বেরোবিতে ‘SARR–BRUR’ এর যাত্রা শুরু, নেতৃত্বে সেলিম-মিনার তানোরে পল্লী বিদ্যুতের দু্ই কর্মকর্তার পালিয়ে রক্ষা

অসাম্প্রদায়িক দেশ গড়তে কাজ করছে সরকার-খাদ্যমন্ত্রী

মোহাম্মদ আককাস আলী : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। এক সময় এদেশের সনাতন ধর্মাবলম্বী মানুষ নির্বিগ্নে পুজা-অর্চনা করতে পারেনি। প্রতিমাসহ মন্দির ভাঙচুর করা হয়েছে। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বহু হিন্দুপল্লী। বর্তমান সরকারের আমলে পুজার উৎসবে তাদের আর আতঙ্কে থাকতে হয় না।
খাদ্যমন্ত্রী আরও বলেন, এ সরকারের আমলে সবধর্মের মানুষের অধিকার নিশ্চিত করা হয়েছে। ভুমিহীন ও গৃহহীন পরিবারকে মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে নওগাঁ জেলার মান্দা উপজেলার ঠাকুরমান্দা রঘুনাথ জিঁউ মন্দিরের নির্মাণ কাজ পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব কথা বলেন।
 এসময় মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান, মান্দা উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জাকির মুন্সী, মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী, মান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. নাহিদ মোর্শেদ বাবু, রঘুনাথ জিঁউ মন্দির কমিটির সভাপতি চন্দন কুমার মৈত্র, সহসভাপতি মনোজিৎ কুমার সরকার, ভারশোঁ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

বাগমারা পুলিশের অভিযানে অপহৃত ৭ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার মূল আসামি

অসাম্প্রদায়িক দেশ গড়তে কাজ করছে সরকার-খাদ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৮:৩৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩