ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়বে–সাংসদ সৌরেন্দ্র নাথ

মোহাম্মদ আককাস আলী : নওগাঁ-৩ আসনের নবনির্বাচিত সাংসদ সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী সৌরেন বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়বে। তিনি বলেন, শিক্ষার কোন বিকল্প নেই। একজন শিক্ষিত মানুষ যদি সমাজের কাজ করে তবে সমাজ অনেক উন্নত হয়। কিন্তু শিক্ষিত মানুষ যদি খারাপ হয়, মন্দ শ্রেণির হয় তবে সমাজ নষ্ট হয়ে যায়। আমাদের বিদ্যালয়, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাই কোমলমতি শিশুদের প্রকৃত শিক্ষার ভীত রচনা করে দেন। বাঁকিটা করেন তাদের অভিভাবক। সকলে সচেতন হলে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা আর জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে সক্ষম হবো। রোববার (২১ জানুয়ারি) বিকেলে নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে আয়োজিত উপজেলা পর্যায়ে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে তিনি উপরোক্ত  কথাগুলো বলেন। ক্রীড়া প্রতিযোগিতার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, আওয়ামীলীগ নেতা মাহবুবুর রহমান ধলু প্রমুখ। সমাবেশে অন্যান্যের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন, জেলা আওয়ামীলীগের সদস্য শ্রী অজিত কুমার মন্ডল, রাইগাঁ ইউপির সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলম মঞ্জু, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাহেনুল হক লুসা, খাজুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকূল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু মুসা আল আশআরি প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলার ৫৩টি উচ্চ বিদ্যালয়, ২৮টি মাদ্রাসা ও ১টি কারিগরি বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী তিন দিনব্যাপি বিভিন্ন এ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশ নেয়। প্রধান অতিথি বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত 

আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়বে–সাংসদ সৌরেন্দ্র নাথ

আপডেট টাইম : ০৬:৪৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪