ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ফিরোজ কবির ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী ​মা-চাচির ঝগড়ার বলি আড়াই বছরের নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে চাচি রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ’৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বাংলাদেশের সবার জন্য -জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে কঠোর নজরদারি, গৌরনদীতে পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ঘোড়াঘাটে পল্লী বিকাশ সহায়ক সংস্থার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ লালপুরে সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ায় কৃষকের প্রতিবাদ, নির্মম পিটুনিতে ৬ দিন পর মৃত্যু” বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

আটকে গেলেন কুষ্টিয়ায় কাউন্সিলর প্রার্থীর পোলাও

জব্দ করা হয় ১০ ডেচকি ও ১০০ প্যাকেট পোলাও।

এর আগে ভোটারদের বাড়ি বাড়ি তেল দিতে গিয়ে জরিমানার সম্মুখীন হলেও পরে চেষ্টা পোলাও খাওয়ানোর! সেখানেও আটকে গেলেন কুষ্টিয়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী রবিউল ইসলাম রবি। একপাশে বড় বড় ডেকচিতে চলছে পোলাও রান্না, অন্যপাশে চলছে ভোটগ্রহণ, ভোটারদের কাছে টানতে রান্নার এ বিশাল আয়োজন। তবে শেষমেষ সে আয়োজনে বাগড়া দিয়েছেন দিয়েছে প্রশাসন।

কুষ্টিয়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বারখাদা বালক সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র এলাকার। জানা গেছে, ওই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রবিউল ইসলাম রবি বারখাদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে মহাসমারোহে সকাল থেকে পোলাও রান্নার আয়োজন করেন। বড় বড় ডেকচিতে চলছিল রান্নার কাজ। সেখান থেকে প্যাকেটজাত করে ভ্যানে বোঝাই করে পাঠানো হচ্ছিল ভোটারদের বাড়ি বাড়ি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে সেখানে হানা দেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় ১০ ডেচকি ও ১০০ প্যাকেট পোলাও।

পরে জব্দ করা খাবার এতিমখানার বাচ্চাদের মধ্যে বিতরণ করা হয়। রান্নার কাজে নিয়োজিতরা জানান, প্রায় ৯ মণ চালের পোলাও রান্না করা হচ্ছিল। এদিকে আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট ও খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এ খাবার জব্দ করা হয়েছে। পরে খাবারগুলো এতিমখানায় বিতরণ করা হয়। প্রসঙ্গত, কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলাম রবি এর আগে ভোটারদের মাঝে নারকেল তেল বিতরণ করতে গিয়ে ১০ হাজার টাকার জরিমানা দেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ফিরোজ কবির ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আটকে গেলেন কুষ্টিয়ায় কাউন্সিলর প্রার্থীর পোলাও

আপডেট টাইম : ০৯:০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১