ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

আলফাডাঙ্গায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন দিলেন মন্ত্রী আব্দুর রহমান

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান এমপি বলেছেন, প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকার নামই জীবন। সেহেতু ঝড়, অনাবৃষ্টি, খড়া এসবের মধ্য দিয়েই আমাদের বাঁচতে হবে ও বসবাস করতে হবে। শনিবার (৩০ মার্চ) বেলা ২টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ২৪ গ্রামে ঘুর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে ত্রাণ বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী একথা বলেন। আব্দুর রহমান বলেন, আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অত্যন্ত মানবদরদী একজন মানবিক নেত্রী। তিনি মানুষের সুখ-দুঃখ নিয়ে ভাবেন এবং জনসাধারণের সব বিষয়ে তিনি খোঁজ খবর রাখেন। আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে সমবেত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন ও খাদ্য সামগ্রী তুলে দেন। এসময় প্রথম দফায় ৫০টি পরিবারের মাঝে এক বান্ডিল করে ডেউটিন এবং ১৫০ পরিবারের মাঝে চাল, ডাল, খেজুর ও ইফতারসহ শুকনা খাবার বিতরণ করা করেন। আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইয়াসমিনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আলী আকসাদ ঝন্টু, থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য তৌহিদুর রহমান মুক্ত, ছাত্রলীগের সভাপতি কাজী কাউসার টিটো, রায়হান প্রমুখ। প্রসঙ্গত, গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ, বানা ও পাঁচুড়িয়া ইউনিয়নে ২৫ টি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে শতাধিক বসতঘর বিধ্বস্ত এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর আগে বেলা ১১ টায় প্রাণীসম্পদ মন্ত্রী মধুখালী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পৌর বাজার সংলগ্ন লোকাল বাসস্ট্যান্ড এলাকাতে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রির উদ্বোধন করেন। এখানে ১০০ টাকায় ১১টি ডিম, ৭০ টাকায় এক লিটার দুধ ও ৬০০ টাকায় এক কেজি গরুর মাংস কিনতে পারবেন সাধারণ মানুষ। নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন দিলেন মন্ত্রী আব্দুর রহমান

আপডেট টাইম : ০৮:৪৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪