ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলুর দাম নিয়ে দুশ্চিন্তায় বরেন্দ্র অঞ্চলের চাষীরা 

মোহাম্মদ আককাস আলী : আলুর দাম নিয়ে দুশ্চিন্তায় বরেন্দ্র অঞ্চলের চাষীরা। প্রথম দিকে আলুর ভালো দাম পেলেও বর্তমানে বাজার ভালো নয় বলে জানিয়েছেন চাষীরা। কৃষকদের দাবি বর্তমান বাজারমূল্যে আলু বিক্রি করে উৎপাদন খরচও উঠছে না।  নিয়ামতপুর, মান্দা,পত্নীতলা বদলগাছির আলু চাষিরা জানান, অন্যান্য বছরের তুলনায় এবার আলুর ভালো চাহিদা ও দাম থাকায় লাভের আশায় আলু চাষে ঝুঁকেছিলেন। কিন্তু যখন ক্ষেত থেকে আলু উত্তোলন শুরু হবে, এমন সময় ভারত থেকে আলু আমদানি করায় দেশি আলুর দাম কমে যায়। এতে লোকসানের মুখে পড়েন তারা। আলু চাষিরা জানান,  গত মৌসুমে এক বিঘা জমিতে ১০০ মন আলুর ফলন হলেও এবারে বৈরী আবহাওয়ার কারণে ৪০ থেকে ৫০ মনের বেশি হচ্ছে না। তারা আরো জানান, প্রথমে আলুর বাজার তিন হাজার থেকে ২৫শ টাকা মন বিক্রি হয়েছিলো। এখন সেই আলু কমে নেমে এসেছে ৭০০ থেকে ৮০০টাকায়। এক বিঘা জমিতে আলু আবাদ করতে ৪০-৪৫ হাজার টাকার মতো খরচ হয়েছে। কিন্তু বর্তমানে যে আলুর দাম তাতে করে লাভ তো দূরে থাক, উৎপাদন খরচ উঠবে কিনা হতাশায় রয়েছেন চাষীরা।
এ ব্যাপারে জেলা কৃষি উপপরিচালক মো. আবুল কালাম আজাদ বলেন, “চলতি মৌসুমে জেলার ১১টি উপজেলায় ১৯ হাজার ৫০০ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। শুরুর দিকে আবহাওয়া ভালো থাকলেও মাঝে তীব্র শীতের কারণে কিছুটা সমস্যা হয়েছিলো। ইতোমধ্যেই আলু উত্তোলন শুরু হয়েছে। তবে পুরোপুরি এখনো শেষ হয়নি। বর্তমানে আবহাওয়া ভালো থাকায় আমরা আশা করছি কৃষকরা আলুর ভালো ফলন পাবেন। সেই সঙ্গে আলুর বাজারমূল্য ভালো থাকায় কৃষকরা লাভবান হবে বলে আমাদের আশা।”
Tag :
জনপ্রিয় সংবাদ

ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত 

আলুর দাম নিয়ে দুশ্চিন্তায় বরেন্দ্র অঞ্চলের চাষীরা 

আপডেট টাইম : ০৯:১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪